ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্র্যাক ইউনিভার্সিটিতে ইমপ্ল্যান্ট ও বায়োসেন্সরে ন্যানোপ্রযুক্তির ব্যবহার নিয়ে সেমিনার নাগর নদীর ওপারে চা বাগানে দুই চিতাবাঘ, ঠাকুরগাঁও সীমান্তে আতঙ্ক রাণীশংকৈলে রাজনৈতিক দলবদল, ওয়ার্কার্স পার্টির উপজেলা সেক্রেটারির জামায়াতে যোগদান ডেঙ্গু প্রতিরোধে পাইকগাছায় প্রজ্ঞা ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় মানুষের মাঝে মশারি বিতরণ এনভিডিয়ার অন্তর্বর্তীকালীন সিইও হলেন প্রধান অর্থ কর্মকর্তা কোলেট ক্রেস ৬ ব্যাংকের নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু ২০২৭ সালেই ঘুরে দাঁড়াবে কাতারের অর্থনীতি: বিশ্লেষক আলানুদ জয়পুরহাটে এসআরবির অভিযানে ১৮০ বোতল ফেনসিডিলসহ চারজন গ্রেপ্তার গোপালগঞ্জের মুকসুদপুরে ১০ গাড়ির সংঘর্ষ, আহত শতাধিক মাইক্রোসফটের সেবায় বড় বিভ্রাট, বিপাকে বিশ্বজুড়ে হাজারো ব্যবহারকারী

ব্র্যাক ইউনিভার্সিটিতে ইমপ্ল্যান্ট ও বায়োসেন্সরে ন্যানোপ্রযুক্তির ব্যবহার নিয়ে সেমিনার

ফাতিউস ফাহমিদ, ব্যবস্থাপক, যোগাযোগ দপ্তর, ব্র‍্যাক বিশ্ববিদ্যালয়।
  • আপডেট সময় : ১১:৩৩:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ২৮ বার পড়া হয়েছে

ব্র্যাক ইউনিভার্সিটিতে ইমপ্ল্যান্ট ও বায়োসেন্সরে ন্যানোপ্রযুক্তির ব্যবহার নিয়ে সেমিনার

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্র্যাক ইউনিভার্সিটিতে ইমপ্ল্যান্ট ও বায়োসেন্সরে ন্যানোপ্রযুক্তির ব্যবহার নিয়ে সেমিনার। চিকিৎসায় ন্যানোপ্রযুক্তির সম্ভাবনা তুলে ধরলেন বিজ্ঞানী ড. জামি হাফিজ

ব্র্যাক ইউনিভার্সিটিতে চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত ইমপ্ল্যান্ট ও বায়োসেন্সর তৈরিতে ন্যানোপ্রযুক্তির ব্যবহার নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ১২ নভেম্বর ২০২৬ বিশ্ববিদ্যালয়ের স্কুল অব লাইফ সায়েন্সেস আয়োজিত এই সেমিনারে বক্তব্য দেন বিজ্ঞানী ড. জামি হাফিজ। এই সেমিনারের শিরোনাম ছিল ‘হোয়্যার ম্যাটেরিয়ালস মিট দ্য বডি: ন্যানোস্কেল ইঞ্জিনিয়ারিং ইন ইমপ্ল্যান্টস অ্যান্ড বায়োসেন্সরস”

ড. জামি হাফিজ যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মিনেসোটা থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি করেছেন। বায়োম্যাটেরিয়ালকে চিকিৎসা ও অস্ত্রোপচারে ব্যবহারের উপযোগী করে তোলার কাজে তার দুই দশকের অভিজ্ঞতা রয়েছে। ন্যানো পার্টিকল তৈরি এবং ইমপ্ল্যান্টের বাইরের অংশের উন্নয়ন নিয়ে গবেষণার জন্য তার নামে রয়েছে নয়টি পেটেন্ট।” তিনি ঢাকায় অবস্থিত সিনেস্ট সলিউশন্সের পরিচালক।

পড়ুন>>উত্তরপ্রদেশের সম্ভলে অবৈধ মসজিদ গুঁড়িয়ে দিল স্থানীয় প্রশাসন

ড. হাফিজ বলেন, তার গবেষণার মূল বিষয় হলো চিকিৎসায় ব্যবহৃত বিভিন্ন উপাদানের বাইরের অংশ নিয়ে কাজ করা। তিনি বলেন, “কোনো উপাদানের বাইরের স্তর বা যে অংশটি পরিবেশ কিংবা মানবদেহের সংস্পর্শে আসে, তার বৈশিষ্ট্যের ওপর নির্ভর করে উপাদানটি কীভাবে প্রতিক্রিয়া দেখাবে”।

এ বিষয়ে তিনি ক্যালসিয়াম ফসফেট দিয়ে তৈরি তার একটি বিশেষ আবরণের গবেষণার কথা তুলে ধরেন। তিনি বলেন, ক্যালসিয়াম ফসফেট দিয়ে তৈরি এই আবরণ ইমপ্ল্যান্টের ওপর ব্যবহার করলে শরীর সেটিকে হাড়ের অংশ হিসেবে গ্রহণ করতে পারে। অস্ত্রোপচারের স্থানে সংক্রমণ ঠেকাতে এই আবরণের সঙ্গে অ্যান্টিবায়োটিক যুক্ত করার গবেষণা নিয়েও তিনি আলোচনা করেন। এছাড়া দাঁত ও হাড়ের ক্ষতিগ্রস্ত অংশ মেরামতে প্রোটিন দিয়ে তৈরি উপাদান ব্যবহারের বিষয়টিও তিনি তার আলোচনায় তুলে ধরেন।

পড়ুন>>নাগর নদীর ওপারে চা বাগানে দুই চিতাবাঘ, ঠাকুরগাঁও সীমান্তে আতঙ্ক

তিনি ডায়াবেটিস রোগীদের জন্য ব্যবহৃত কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটর (সিজিএম) প্রযুক্তি নিয়েও আলোচনা করেন। এ প্রযুক্তিতে ত্বকের নিচে একটি ছোট সেন্সর স্থাপন করা হয়। সেন্সরটি প্রতি পাঁচ মিনিটে রক্তে গ্লুকোজের মাত্রা মেপে স্মার্টফোনে পাঠায়। ফলে আঙুল ফুটিয়ে রক্ত পরীক্ষার মাধ্যমে একবারের মাত্রা জানার পরিবর্তে নিয়মিত গ্লুকোজের ওঠানামা পর্যবেক্ষণ করা যায়। এর মাধ্যমে খাবার ও শারীরিক কর্মকাণ্ডের ফলে গ্লুকোজের মাত্রায় কী পরিবর্তন হচ্ছে, তা বোঝা যায়। যা গ্লুকোজ নিয়ন্ত্রণে রাখতে এবং ডায়াবেটিসজনিত জটিলতা প্রতিরোধে সহায়তা করে। এ প্রযুক্তির মাধ্যমে পাওয়া সতর্কবার্তা পরিবারের সদস্যদের সঙ্গেও শেয়ার করা যায়।

এ ছাড়া সিটি স্ক্যান, এমআরআই, বুকের এক্স-রে ও ম্যামোগ্রামের ছবি ভালোভাবে বুঝতে উন্নত মানের মেডিকেল ডিসপ্লে ব্যবহারের প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি। আধুনিক ডিজিটাল অপারেশন থিয়েটারে এন্ডোস্কোপ, মাইক্রোস্কোপ, অস্ত্রোপচারের কাজে ব্যবহৃত ক্যামেরা, রোগীর শারীরিক অবস্থা পর্যবেক্ষণের যন্ত্র এবং হাসপাতালের তথ্যব্যবস্থা কীভাবে একটি সমন্বিত ব্যবস্থার আওতায় আনা হয়, তা তিনি দেখান।”

আরও পড়ুন>> এনভিডিয়ার অন্তর্বর্তীকালীন সিইও হলেন প্রধান অর্থ কর্মকর্তা কোলেট ক্রেস

শিক্ষার্থীদের উদ্দেশে ড. হাফিজ বলেন, ভবিষ্যতে চিকিৎসা ও প্রযুক্তিতে নতুন কিছু করতে হলে প্রকৌশল, পদার্থবিজ্ঞান, ম্যাটেরিয়াল সায়েন্স ও লাইফ সায়েন্স বিষয়ে মৌলিক জ্ঞান প্রয়োজন। তিনি এই আধুনিক প্রযুক্তি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটির সঙ্গে যৌথ গবেষণা ও ওয়েবিনার আয়োজনের পাশাপাশি শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ দিতেও আগ্রহ প্রকাশ করেন।

সেমিনারটি সঞ্চালনা করেন স্কুল অব লাইফ সায়েন্সেসের অ্যাসিসটেন্ট ডিন প্রফেসর অপর্ণা ইসলাম।

পরে একটি আলোচনা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ব্র্যাক ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য রাশেদা কে চৌধুরী, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর আরশাদ মাহমুদ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. এ এফ এম ইউসুফ হায়দার, স্কুল অব ফার্মেসির চেয়ারপারসন শরমিন্দ নীলোৎপল, বায়োটেকনোলজি বিভাগের চেয়ারপারসন ইফতেখার বিন নাসের এবং মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারপারসন নাদিয়া সুলতানা দীনসহ অন্যরা।

সেমিনারে আলোচিত বিষয়গুলো জাতিসংঘের টেকসই উন্নয়ন অভীষ্টের (এসডিজি) দুটি লক্ষ্যের সঙ্গে সম্পর্কিত। সেগুলো হলো সুস্বাস্থ্য ও কল্যাণ (এসডিজি-৩) এবং শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো (এসডিজি- ৯)।

ব্র্যাক ইউনিভার্সিটির অফিস অফ কমিউনিকেশন্স ১২-১১-২০২৬তারিখের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ‍্য জানায়।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ব্র্যাক ইউনিভার্সিটিতে ইমপ্ল্যান্ট ও বায়োসেন্সরে ন্যানোপ্রযুক্তির ব্যবহার নিয়ে সেমিনার

আপডেট সময় : ১১:৩৩:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬