নাগর নদীর ওপারে চা বাগানে দুই চিতাবাঘ, ঠাকুরগাঁও সীমান্তে আতঙ্ক
- আপডেট সময় : ১০:৪৯:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ৩১ বার পড়া হয়েছে
নাগর নদীর ওপারে চা বাগানে দুই চিতাবাঘ, ঠাকুরগাঁও সীমান্তে আতঙ্ক
সীমান্তের ওপারে ভারতের চা বাগান। ঘন সবুজের আড়ালে ঘুরে বেড়াচ্ছে দুটি চিতাবাঘ। আর মাঝখানে বয়ে চলেছে নাগর নদী। ওপারে বাঘের উপস্থিতির খবরে এবার আতঙ্ক ছড়িয়ে পড়েছে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তবর্তী গ্রামগুলোতে। নদী পেরিয়ে কখন বন্যপ্রাণী দুটি লোকালয়ে চলে আসে—এমন আশঙ্কায় উদ্বেগ আর উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন সীমান্তবাসী।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে উপজেলার ধনতলা ইউনিয়নের শুভানপাড়া ও মণ্ডলপাড়া সীমান্তের নাগর নদীর ওপারে ভারতের চা বাগান এলাকায় দুটি চিতাবাঘ দেখতে পান স্থানীয়রা। এ সময় বন্যপ্রাণী দুটিকে চা বাগানে ঘুরে বেড়াতে দেখা যায়।
পড়ুন>>এনভিডিয়ার অন্তর্বর্তীকালীন সিইও হলেন প্রধান অর্থ কর্মকর্তা কোলেট ক্রেস
স্থানীয় কিশোর জুবায়ের আল আমিন সেই দৃশ্য ক্যামেরাবন্দি করেন। পরে ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে মুহূর্তেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়দের দাবি, সীমান্তের ওপারে ভারতের চা বাগান ও ঘন ঝোপঝাড়ে বন্যপ্রাণী দুটির অবস্থান।
খাবার কিংবা প্রজননের সন্ধানে চিতাবাঘ দুটি নাগর নদী পার হয়ে বাংলাদেশের লোকালয়ে প্রবেশ করতে পারে বলে আশঙ্কা করছেন তারা। এতে সীমান্তবর্তী এলাকার মানুষ, বিশেষ করে শিশু ও গবাদিপশুর নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।
পড়ুন>>ইরানের হরমোজগানে গভীর রাতে শক্তিশালী বিস্ফোরণের শব্দ
বালিয়াডাঙ্গী সীমান্তে বন্যপ্রাণীর উপস্থিতি অবশ্য নতুন নয়। এর আগে ২০২০ সালের আগস্টের শেষ দিকে বালিয়াডাঙ্গী ও হরিপুর উপজেলার ভারত সীমান্তসংলগ্ন নাগর নদীতে কুমির ভেসে ওঠার ঘটনা আলোচনার জন্ম দিয়েছিল। সম্প্রতি বালিয়াডাঙ্গীর বিভিন্ন এলাকায় হায়নার আক্রমণ এবং বনরুই ও নীলগাইয়ের মতো বন্যপ্রাণীর উপস্থিতির খবরও স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি করেছে।
এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম বলেন, “ধনতলা ইউনিয়ন এলাকার নাগর নদীর ওপারে ভারতের সীমান্তসংলগ্ন চা বাগান এলাকায় চিতাবাঘ দেখা যাওয়ার বিষয়টি আমরা জানতে পেরেছি।
পরে বন বিভাগের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বিষয়টি নিশ্চিত করতে পারেননি।” ঠাকুরগাঁও জেলা বন বিভাগের কর্মকর্তা হরিপদ দেবনাথ জানান, চিতাবাঘ দেখার বিষয়ে তাঁর কাছে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য নেই।
আরও পড়ুন>>ইরানের হরমোজগানে গভীর রাতে শক্তিশালী বিস্ফোরণের শব্দ
এদিকে, বাঘ দেখার খবর ছড়িয়ে পড়ার পর উৎসুক মানুষের ভিড় বাড়ছে সীমান্ত এলাকায়। সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের নদী পারাপার ও চলাচলের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বনের অনুরোধ জানিয়েছেন স্থানীয় প্রশাসন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























