কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা, দোয়া মাহফিল ও র্যালি
- আপডেট সময় : ০৯:৩৬:২০ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে
কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা, দোয়া মাহফিল ও র্যালি
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রংপুরের কাউনিয়ায় উপজেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ নভেম্বর) বিকেল ৫টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
পরে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম শফি, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম ও সাংগঠনিক সম্পাদক আলমগীর চৌধুরী লিটন।
পড়ুন>>কাউনিয়ায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
এ সময় উপস্থিত ছিলেন বালাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক শাজাহান আলী ও যুগ্ম সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুর রহিম, সদস্যসচিব আব্দুল আজিজ বাবু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, রংপুর জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি ও কাউনিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোছাব্বের হোসেন এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তরিকুল ইসলামসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
পড়ুন>>হরমুজ প্রণালি খুলতে ইরানের সাথে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কাতার
আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ, গণতন্ত্র পুনরুদ্ধার এবং দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ প্রয়াত নেতাকর্মীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ























