গাজীপুরে সাংবাদিকদের জন্য জনস্বার্থমূলক সাংবাদিকতায় দক্ষতা উন্নয়ন কর্মশালা
- আপডেট সময় : ০৭:৩৩:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে
বর্তমান সময়ে শুধু সংবাদ সংগ্রহই যথেষ্ট নয়; তথ্য যাচাই, ভিডিও সম্পাদনা, আকর্ষণীয় উপস্থাপনাসহ দ্রুত দর্শকের কাছে পৌঁছানোর দক্ষতা অর্জন গণমাধ্যম কর্মীদের জন্য জরুরি হয়ে পড়েছে। এই লক্ষ্যকে সামনে রেখে গাজীপুর সাংবাদিক পরিষদের উদ্যোগে শুক্রবার নগরীর সী-গাল রিসোর্টে আয়োজিত হয় জনস্বার্থমূলক সাংবাদিকতায় দক্ষতা উন্নয়ন কর্মশালা। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা এই প্রশিক্ষণে গাজীপুর সদর ও শ্রীপুরে কর্মরত ৩০ জন সংবাদকর্মী অংশ নেন।
কর্মশালার মূল প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কালের কণ্ঠের হেড অব ডিজিটাল রাজীবুল হাসান। তিনি মাল্টিমিডিয়া রিপোর্টিং, ভিডিও কনটেন্ট তৈরির কৌশল, অনলাইন সংবাদ উপস্থাপনা এবং ডিজিটাল প্ল্যাটফর্মে দর্শক-সম্পৃক্ততা বাড়ানোর বিষয়ে অংশগ্রহণকারীদের হাতে-কলমে প্রশিক্ষণ দেন। পরবর্তী সেশনে মাল্টিমিডিয়া বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেন ইত্তেফাকের মাল্টিমিডিয়া চিফ ফখরুল ইসলাম। এছাড়াও তথ্য অধিকার আইন ও জনস্বার্থমূলক সংবাদের ক্ষেত্রে তথ্যের সত্যতা যাচাইয়ের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের চট্টগ্রাম বিভাগের রিজিওনাল চিফ ড. সেলিম শেখ। সভাপতিত্ব করেন গাজীপুর সাংবাদিক পরিষদের প্রধান উপদেষ্টা শাহান সাহাবুদ্দিন এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলামিস্ট সাঈদ চৌধুরী। কর্মশালা শেষে অংশগ্রহণকারী সংবাদকর্মীদের মাঝে প্রত্যয়নপত্র বিতরণ করা হয়। সংগঠনের সভাপতি মো. মোজাহিদ জানান, প্রযুক্তির পরিবর্তনের সাথে মফস্বলের সাংবাদিকদের নতুন ও আধুনিক দক্ষতা দিতেই তারা এ ধরনের আয়োজনের উদ্যোগ নিয়েছেন।
সূত্র: মানবজমিন
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























