ঢাকা ১১:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে সার উৎপাদন বাড়াতে তিনটি নতুন কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের টেকনাফে সশস্ত্র পাচারকারীদের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন এক সেনাসদস্য মধ্যপ্রাচ্য নীতিতে নিজেরাই সংকটে যুক্তরাষ্ট্র ও ইসরাইল: হোসেইন তাইয়েব ফ্রান্সে বিশাল বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষ, আটক ৪৪৮ ইয়েমেনে সরকারি বাহিনীর অভিযানে ৪৪০ হুথি যোদ্ধা নিহত জলবায়ুর হুমকিতে আশাশুনি: ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে কিশোর শক্তি সিডিএ স্কুলের ইংরেজি মাধ্যম বন্ধের প্রতিবাদে অভিভাবকদের স্মারকলিপি সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের কাছে ৩-২ গোলে হারল পাকিস্তান পদত্যাগের পথে মার্কো রুবিওসহ ট্রাম্প প্রশাসনের পাঁচ শীর্ষ কর্মকর্তা মহা-হিসাব নিরীক্ষক কার্যালয়ে ৩৪৭ পদে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি

ইয়েমেনে সরকারি বাহিনীর অভিযানে ৪৪০ হুথি যোদ্ধা নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৪:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারি বাহিনী হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে পরিচালিত সামরিক অভিযানে বড় ধরনের সাফল্যের দাবি করেছে। সরকারি সংবাদ সংস্থা সাবার প্রতিবেদন অনুযায়ী, গত ৫ অক্টোবর থেকে শুরু হওয়া ‘অপারেশন ডন অব ইয়েমেন’ শীর্ষক এই অভিযানে এ পর্যন্ত ৪৪০ জন হুথি যোদ্ধাকে ‘নিষ্ক্রিয়’ করা হয়েছে।

দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র কর্নেল মাজেদ আবদুল্লাহ আল-নাজিলি জানিয়েছেন, অভিযানের অংশ হিসেবে এ পর্যন্ত প্রায় ১ হাজার ৩০০ বার হামলা চালানো হয়েছে। এসব হামলায় হুথিদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং তাদের সামরিক সক্ষমতা ভেঙে দিতে ১৩২টি সামরিক যান, সাঁজোয়া ইউনিট ও বিভিন্ন ধরনের ভারী অস্ত্র পুরোপুরি ধ্বংস বা অকেজো করে দেওয়া হয়েছে।

রাজধানী সানা এবং বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা বিভিন্ন এলাকা পুনরুদ্ধারের লক্ষ্য নিয়ে এই অভিযান শুরু হয়েছিল। তবে এক মাস পেরিয়ে গেলেও বড় কোনো ভূখণ্ড দখলের চেয়ে দুই পক্ষের মধ্যে পালটাপালটি হামলা ও সামরিক অবস্থান বজায় রাখার লড়াইয়ে সংঘাতটি দীর্ঘস্থায়ী হয়ে পড়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ইয়েমেনে সরকারি বাহিনীর অভিযানে ৪৪০ হুথি যোদ্ধা নিহত

আপডেট সময় : ০৯:০৪:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬