ঢাকা ১০:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ আর্চারিতে সোনা জিতলেন বাংলাদেশের বর্ণা আক্তার হাসিনা পতনের আগেই ইউনূসের দায়িত্ব নেওয়ার পথ সুগম হয়: শফিকুল আলম নালিতাবাড়ীতে ৩ কোটি টাকা ব্যয়ে নতুন ব্রিজের উদ্বোধন নিখোঁজ প্রাক্তন কর্মকর্তার মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা, মুখ খুললেন বাবা এলপিজির দাম ও কমিশন পুনর্নির্ধারণের প্রস্তাব নিয়ে বিইআরসির গণশুনানি জামায়াত এমপি |: আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের পদত্যাগ করা উচিত তাহসিফ সৌরির মৃত অবস্থায় পাওয়ার ঘটনায় নিখোঁজ বিমান কর্মকর্তা তাহসিফ সাউরির সুরতহাল প্রতিবেদনে যা উঠে এসেছে ঢাকা মেডিকেলে চিকিৎসাসেবা মিললেও চিকিৎসার খরচ জোগাতে হিমশিম নিচ্ছেন সাধারণ রোগীরা উখিয়ায় নলকূপ খননে বের হওয়া আগুনের দাপট অব্যাহত, বিদ্যুৎহীন ৩৮০০ পরিবার

হাসিনা পতনের আগেই ইউনূসের দায়িত্ব নেওয়ার পথ সুগম হয়: শফিকুল আলম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ ৬ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার আগেই অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার বিষয়টিতে অগ্রগতি হয়েছিল। গণ-অভ্যুত্থানের সেই উত্তাল সময়ে আন্দোলনকারী ছাত্রনেতা এবং ড. ইউনূসের মধ্যে যোগাযোগের প্রধান মাধ্যম বা সেতু হিসেবে দায়িত্ব সামলান সাংবাদিক কদরুদ্দীন শিশির। তৎকালীন সময়ে আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপির ফ্যাক্ট-চেক বিভাগের দায়িত্বে থাকা শিশিরের এই গুরুত্বপূর্ণ ভূমিকার কথা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বারবার এমন দাবি করেছেন, ভারতে আশ্রয় নেয়া বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং তাঁর দল আওয়ামি লীগ।

ভারতের আনন্দবাজার পত্রিকাগোষ্ঠীর পত্রিকা ‘সংবাদ প্রতিদিন’-এর অনলাইন সংস্করণে শফিকুল আলমের বরাতে এই খবর প্রকাশিত হয়েছে। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া একটি বিশেষ পোস্টে শফিকুল আলম তৎকালীন ঘটনাবলির বিবরণ দেন। তিনি জানান, ২০২৪ সালের আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলন যখন চূড়ান্ত পর্যায়ে, তখন শিক্ষার্থীদের পক্ষ থেকে যোগাযোগের জন্য একজন নির্ভরযোগ্য ও গোপনীয়তা রক্ষায় সক্ষম মধ্যস্থতাকারীর দরকার দেখা দেয়। সেই জটিল ও অত্যন্ত ঝুঁকিপূর্ণ সময়ে এএফপির ঢাকা ব্যুরোতে শফিকুল আলমের পাশের ডেস্কে বসেই দুই পক্ষের মধ্যে প্রাথমিক সংযোগ ঘটিয়ে দেন কদরুদ্দীন শিশির। কলকাতার দৈনিক সংবাদ প্রতিদিনের অনলাইনে প্রকাশিত খবরে এই তথ্য দিয়ে বলা হয়, বুধবার একটি ফেসবুক পোস্টে গোটা বিষয়টি খোলসা করেছেন ইউনুস আমলের সংবাদ সচিব (প্রেস সচিব) হিসাবে কাজ করা শফিকুল আলম। সমাজমাধ্যমের পোস্টে তিনি জানিয়েছেন, আন্দোলন যখন তুঙ্গে, সেই ২০২৪ সালের আগস্ট মাসে আন্দোলনকারীদের একজন “সেতু-নির্মাতা”র প্রয়োজন ছিল।

প্রেস সচিবের দেওয়া তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক সংবাদ সংস্থায় কর্মরত থাকার পাশাপাশি সম্পূর্ণ গোপনীয়তা বজায় রেখে শিশির আন্দোলনকারী সমন্বয়কদের পক্ষ থেকে বার্তা ড. ইউনূসের কাছে পৌঁছে দেন। এই যোগাযোগের বিষয়টি সে সময় কেবল গুটিকয়েক বিশ্বস্ত মানুষের জানা ছিল। প্রাথমিকভাবে সরকারি চাকরির কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের রাজপথের আন্দোলন শুরু হলেও পরবর্তীতে তা শেখ হাসিনা সরকারের পতনের একদফা দাবিতে রূপ নেয়। তবে সাম্প্রতিক সময়ে প্রকাশ্যে আসা বিভিন্ন তথ্য ইঙ্গিত দেয়, সাবেক আওয়ামী লীগ সরকারের এই পতন নিছক কোনো আকস্মিক ঘটনা ছিল না, বরং সরকারের পরিবর্তনের বিষয়টি পূর্বপরিকল্পিত প্রক্রিয়ার মধ্য দিয়েই এগোচ্ছিল। এই ঘটনা পরম্পরা কি পূর্ব পরিকল্পিত।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

হাসিনা পতনের আগেই ইউনূসের দায়িত্ব নেওয়ার পথ সুগম হয়: শফিকুল আলম

আপডেট সময় : ০৮:২৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬