সংবাদ শিরোনাম :
বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে ১৯ পদে নিয়োগ
সৃষ্টি জবস ডেস্ক
- আপডেট সময় : ১০:১৮:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ১২ বার পড়া হয়েছে
বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে ১৯ পদে নিয়োগ
বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি সম্প্রতি বিভিন্ন গ্রেডে ১৯টি পদে জনবল নিয়োগের লক্ষ্যে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
বিশ্ববিদ্যালয়টিতে ৬ থেকে ২০ গ্রেডভুক্ত এসব পদে নিয়োগের জন্য যোগ্য ও আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করার আহ্বান জানানো হয়েছে।
আবেদনের শেষ সময় ৯ নভেম্বর ২০২৬ নির্ধারণ করা হয়েছে।
নিয়োগযোগ্য পদসমূহ
- সহকারী অধ্যাপক (জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেরিন বায়োটেকনোলজি): ১টি
- সহকারী অধ্যাপক (নেভাল আর্কিটেকচার অ্যান্ড অফশোর ইঞ্জিনিয়ারিং): ২টি
- সহকারী অধ্যাপক (হারবার অ্যান্ড রিভার ইঞ্জিনিয়ারিং): ১টি
- সহকারী অধ্যাপক (ইনস্টিটিউট অব প্রফেশনাল ল্যাংগুয়েজ): ১টি
- প্রভাষক (ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি): ১টি
- প্রভাষক (জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেরিন বায়োটেকনোলজি): ১টি
- প্রভাষক (হারবার অ্যান্ড রিভার ইঞ্জিনিয়ারিং): ১টি
- প্রভাষক (মেরিটাইম সায়েন্স): ১টি
- প্রভাষক (মেরিটাইম ল অ্যান্ড পলিসি): ১টি
- প্রভাষক (ইনস্টিটিউট অব প্রফেশনাল ল্যাংগুয়েজ): ১টি
- মেডিকেল অফিসার: ১টি
- অফিস সহকারী কাম ডাটা প্রসেসর: ১টি
- ল্যাবরেটরি টেকনিশিয়ান: ১টি
- অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট: ১টি
- অফিস সহায়ক: ৩টি
বেতন স্কেল অনুযায়ী গ্রেডসমূহ
- গ্রেড-৬ (৭১,০০০-১,৩৪,০০০ টাকা): ১ থেকে ৪ নম্বর পদের জন্য।
- গ্রেড-৯ (৪৪,০০০-১০,৫৯,০০ টাকা): ৫ থেকে ১১ নম্বর পদের জন্য।
- গ্রেড-১৩ (২৪,০০০-৫৮,০০০ টাকা): ১২ ও ১৩ নম্বর পদের জন্য।
- গ্রেড-১৬ (২১,৯০০-৫২,৯০০ টাকা): ১৪ নম্বর পদের জন্য।
- গ্রেড-২০ (২০,০০০-৪৮,৪০০ টাকা): ১৫ নম্বর পদের জন্য।
আবেদন প্রক্রিয়া ও ফি
প্রার্থীদের প্রয়োজনীয় সকল কাগজপত্রসহ নির্ধারিত ঠিকানায় আবেদনপত্র ডাকযোগে অথবা সরাসরি জমা দিতে হবে।
সহকারী অধ্যাপক ও প্রভাষক পদের জন্য সাত সেট এবং কর্মকর্তা-কর্মচারী পদের জন্য দুই সেট স্বহস্তে পূরণকৃত আবেদনপত্র প্রয়োজন।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: রেজিস্ট্রার, বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি, মিরপুর-১২, ঢাকা-১২১৬।
আবেদন ফি হিসেবে ১ থেকে ১১ নম্বর পদের জন্য ২০০ টাকা, ১২ থেকে ১৪ নম্বর পদের জন্য ১০০ টাকা এবং ১৫ নম্বর পদের জন্য ৫০ টাকা জমা দিতে হবে।
চাকরির গুরুত্বপূর্ণ তথ্য
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
সংবাদ শিরোনাম :

























