ফুলবাড়ীতে চায়না দুয়ারী জালে অজগর আটক
- আপডেট সময় : ১০:৫২:৩৯ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ২১ বার পড়া হয়েছে
ফুলবাড়ীতে চায়না দুয়ারী জালে অজগর আটক
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের হক বাজার এলাকায় বিলের মধ্যে পেতে রাখা চায়না দুয়ারী রিং জালে এক বিশাল আকৃতির অজগর সাপ আটকা পড়েছে। অজগর সাপ ধরা পড়ার খবর ছড়িয়ে পড়লে সাপটিকে দেখার জন্য ওই জেলের বাড়ীতে উৎসুক নারী পুরুষের ভীড় জমেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, ওই এলাকার কুদ্দুস মিয়ার ছেলে আব্দুস সোবহান ধরলা নদী নিকটবর্তী একটি বিলে চায়না দুয়ারী রিং জাল পেতে প্রতিদিন মাছ ধরেন। রবিবার ১৮ অক্টোবর দুপুরে তিনি জাল তুলতে গিয়ে জালের ভিতর বিশাল আকৃতির অজগর সাপটিকে দেখতে পান। পরে আশপাশের আরও কয়েকজন জেলের সহায়তায় তিনি জাল সহ সাপটিকে বাড়ীতে নিয়ে আসেন।
পড়ুন>>অস্ট্রেলিয়ার বিপক্ষে বাভুমার রেকর্ড গড়া ১৭৯ রানের ইনিংস
অজগর সাপ আটকের খবর ছড়িয়ে পড়লে মুহুর্তের মধ্যে সলিমুদ্দিনের বাড়ীতে শতশত উৎসুক নারী পুরুষের ভীড় জমে যায়। দর্শকদের অনেকেই অজগর সাপের ছবি, ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করেন।
সাপ দেখতে আসা জগবন্ধু রায়, বাবুল শেখ বলেন, সাপটির দৈর্ঘ্য আনুমানিক ১৩/১৩ ফুট হবে। আমাদের ধারণা সাপটি নদী পথে ভারত থেকে বাংলাদেশে এসেছে।
পড়ুন>>লাকসামে কর্ণফুলী এক্সপ্রেসের ইঞ্জিনসহ তিন বগি লাইনচ্যুত
শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল আলম মিয়া সোহেল জানান, সাপটিকে উদ্ধার করে নিরাপদ স্থানে অবমুক্ত বা সংরক্ষণের জন্য প্রশাসনকে খবর দেয়া হয়েছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























