কুড়িগ্রামে দৈনিক কালবেলার জেলা কার্য্যালয় উদ্বোধন
- আপডেট সময় : ০৬:৫৪:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
কুড়িগ্রামে দৈনিক কালবেলার জেলা কার্য্যালয় উদ্বোধন
কুড়িগ্রামে দৈনিক কালবেলা পত্রিকার জেলা কার্য্যালয় উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ১০ টায় কুড়িগ্রাম পৌরসভার ঘোষপাড়ায় মোল্লা মার্কেটের তৃতীয় তলায় আনুষ্ঠানিকভাবে অফিসটির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, সাবেক সংসদ সদস্য উমর ফারুক, কুড়িগ্রাম জেলা জজকোর্টের পিপি এড.বজলুর রশিদ,জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির মাওলানা আব্দুল মতিন ফারুকী, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাফুজার রহমান খন্দকার,জেলা প্রেসক্লাব সভাপতি অনিরুদ্ধ রেজা, ইউনাইটেড প্রেসক্লাব সভাপতি মোঃ রাশিদুল ইসলাম রাশেদ, জেলা এনসিপির মিডিয়া মূখপাত্র সাংবাদিক রাশেদুজ্জামান তাওহীদ,
পড়ুন>>চাটমোহরে জমি দখল ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
কুড়িগ্রাম জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদের সাধারণ সম্পাদক সাইয়েদ আহমেদ বাবু, কুড়িগ্রাম ঘোষপাড়া ব্যবসায়ি সমিতির সাধারণ সম্পাদক অলিল মোল্লা, জেলা টাউন ক্লাবের যুগ্ম সম্পাদক মাসুদ রানা বাবু,এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ ইদ্রিস আলী, মো.রাশেদুল ইসলাম রিপন, সাইফুদ্দিন এপোলো, আবু দারদা হেলাল, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নাসিম পারভেজ তারা। এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার জেলা – উপজেলা পর্যায়ের সাংবাদিক ও সংবাদ কর্মী উপস্থিত ছিলেন।
এসময় অনুষ্ঠানটি রাজনৈতিক সামাজিক ও সাংবাদিকদের প্রাণবন্ত আলোচনার মাধ্যমে মিলনমেলায় পরিনত হয়।
ফিতা কেটে কার্য্যালয়ের উদ্বোধন শেষে দেশ ও জাতির কল্যাণ, শান্তি-সমৃদ্ধি এবং পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের সফলতা কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল মতিন ফারুকী।
আরও পড়ুন>>দুর্গাপূজায় দেশজুড়ে বিজিবির ১০ হাজার সদস্য মোতায়েন
কুড়িগ্রামে দৈনিক কালবেলার জেলা অফিস চালুর মধ্য দিয়ে স্থানীয় সংবাদ সংগ্রহ, জনদুর্ভোগ ও সম্ভাবনার চিত্র তুলে ধরা এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো জাতীয় পর্যায়ে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আরও কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন দৈনিক কালবেলা পত্রিকার কুড়িগ্রাম জেলা প্রতিনিধি সাইয়েদ আহমেদ বাবু
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























