২২ বলে ফিফটি: প্রথম শ্রেণির ক্রিকেটে নতুন ইতিহাস জাওয়াদের
- আপডেট সময় : ১১:১৮:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ৭ বার পড়া হয়েছে
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) চলমান তৃতীয় রাউন্ডের তৃতীয় দিনে লাল বলের ক্রিকেটে বাংলাদেশের দ্রুততম ফিফটির নতুন ইতিহাস গড়েছেন জাওয়াদ আবরার। বরিশাল বিভাগের হয়ে খেলতে নেমে তিনি মাত্র ২২ বলে এই মাইলফলক স্পর্শ করেছেন। জাওয়াদের এই বিস্ফোরক ব্যাটিংয়ের সুবাদে ভেঙে গেল প্রায় এক যুগ আগে গড়া রেকর্ডটি।
এর আগে এই রেকর্ডের মালিক ছিলেন অলরাউন্ডার জিয়াউর রহমান। ২০১৪-১৫ মৌসুমের এনসিএলে খুলনার হয়ে বরিশালের বিপক্ষে তিনি ২৪ বলে ফিফটি হাঁকিয়েছিলেন। এবার সেই বরিশালের হয়ে খেলেই জিয়াউর রহমানের রেকর্ডটি ভেঙে দিলেন জাওয়াদ। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৯৪ বলে ৯১ রানের একটি ঝোড়ো ইনিংস উপহার দিয়েছেন তিনি, যার পথেই এসেছে এই রেকর্ড গড়া ফিফটি। তার ফিফটিটি এসেছিল ১৫ বলে।
উল্লেখ্য, গত তিন বছর ধরে বাংলাদেশের ক্রিকেটে ধারাবাহিকভাবে তিন ফরম্যাটে দ্রুততম ফিফটির রেকর্ডগুলো ভেঙেছে। লিস্ট ‘এ’ ক্রিকেটে ১৫ বলে দ্রুততম ফিফটির রেকর্ডটি পারভেজ হোসেন ইমনের দখলে, যা তিনি ২০২৪-২৫ মৌসুমে গড়েছিলেন। অন্যদিকে, টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম ফিফটির রেকর্ডটি হাবিবুর রহমান সোহানের, যিনি গত মৌসুমে ১৪ বলে এই কৃতিত্ব অর্জন করেন।
সূত্র: যুগান্তর
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























