জাকসুর ধারাবাহিকতা রক্ষায় দ্রুত তফসিল ঘোষণার দাবি জাতীয় ছাত্রশক্তির
- আপডেট সময় : ০৫:৫৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ৮২ বার পড়া হয়েছে
জাকসুর ধারাবাহিকতা রক্ষায় দ্রুত তফসিল ঘোষণার দাবি জাতীয় ছাত্রশক্তির
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)-এর ধারাবাহিকতা বজায় রাখতে অবিলম্বে নির্বাচনের নতুন তফসিল ও রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে জাতীয় ছাত্রশক্তি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদ। সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে সংগঠনটির নেতাকর্মীরা উপাচার্য বরাবর এই সংক্রান্ত একটি স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপি হস্তান্তরের সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য (শিক্ষা) এবং উপ-উপাচার্য (প্রশাসন) উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দের বক্তব্য ও দাবি
স্মারকলিপি প্রদানকালে জাতীয় ছাত্রশক্তি, জাবি সংসদের সভাপতি জিয়া উদ্দিন আয়ান বলেন, দীর্ঘ ৩৩ বছর পর ২০২৫ সালে জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই গণতান্ত্রিক ধারা কোনোভাবেই বন্ধ হতে দেওয়া যাবে না। প্রশাসনিক জটিলতা বা আর্থিক অনিশ্চয়তার অজুহাতে জাকসুর ধারাবাহিকতা যেন ব্যাহত না করা হয়।
পড়ুন>>দিল্লিতে নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম
তিনি আরও সতর্ক করে বলেন, অবিলম্বে একাদশতম জাকসুর তফসিল ও নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে হবে, অন্যথায় তফসিল ঘোষণা না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের নিয়ে ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাবে জাতীয় ছাত্রশক্তি।
সংগঠনটির সাধারণ সম্পাদক নাদিয়া রহমান অন্বেষা বলেন, জাকসু শিক্ষার্থীদের গণতান্ত্রিক প্রতিনিধিত্বের অন্যতম প্রতিষ্ঠান। এর ধারাবাহিকতা বজায় রাখার ক্ষেত্রে কোনো ধরনের বিলম্ব বা টালবাহানা মেনে নেওয়া হবে না। তারা একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চান। প্রশাসনকে দ্রুত তফসিল ঘোষণা করে শিক্ষার্থীদের ভোটাধিকার নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
পড়ুন>> ভূমিদস্যুদের হাত থেকে পার্ক রক্ষায় স্বচ্ছতা জরুরি
স্মারকলিপি প্রদানের সময় অন্যান্যদের মধ্যে জাতীয় ছাত্রশক্তি জাবি সংসদের সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম রিয়াজ ও দপ্তর সম্পাদক কাজী মেহরাব তূর্যসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























