ঢাকা ০২:০২ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিলেট টেস্ট: ৩৫৬ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ, ওপেনিংয়ে নাঈম আলোক হেলথকেয়ারে ১০ জনের চাকরির সুযোগ, বেতন ২৫ হাজার টাকা পারস্য উপসাগরে কাতার উপকূলের কাছে বাণিজ্যিক জাহাজে হামলা হাসানের দুর্দান্ত বোলিংয়ে কোণঠাসা ওয়েস্ট ইন্ডিজ স্বাস্থ্যসেবা সংস্কারে বড় পরিকল্পনা ও রেকর্ড বরাদ্দ সরকারের দেশে সার উৎপাদন বাড়াতে তিনটি নতুন কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের টেকনাফে সশস্ত্র পাচারকারীদের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন এক সেনাসদস্য মধ্যপ্রাচ্য নীতিতে নিজেরাই সংকটে যুক্তরাষ্ট্র ও ইসরাইল: হোসেইন তাইয়েব ফ্রান্সে বিশাল বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষ, আটক ৪৪৮ ইয়েমেনে সরকারি বাহিনীর অভিযানে ৪৪০ হুথি যোদ্ধা নিহত

দিল্লিতে নতুন হাইকমিশনার নিয়োগের প্রস্তাবে এখনো ভারতের সাড়া মেলেনি

সৃষ্টি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০২:৫৮:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ৬৬ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দিল্লিতে নতুন হাইকমিশনার নিয়োগের প্রস্তাবে এখনো ভারতের সাড়া মেলেনি

নয়াদিল্লিতে পরবর্তী হাইকমিশনার হিসেবে বর্তমান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামকে নিয়োগের প্রস্তাব পাঠিয়েছে বাংলাদেশ। তবে এক মাসেরও বেশি সময় আগে পাঠানো এই প্রস্তাবে এখনো সম্মতি বা অনুমোদন দেয়নি ভারত। দুই দেশের মধ্যকার চলমান কূটনৈতিক শীতলতার কারণে বিষয়টি আটকে রয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্টের এক প্রতিবেদনে জানানো হয়েছে। ভারতের পক্ষ থেকে সম্মতিপত্র বা এগ্রিমো না পাওয়ায় আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করতে পারছে না ঢাকা।

কূটনৈতিক নিয়ম বা ভিয়েনা কনভেনশন অনুযায়ী, কোনো রাষ্ট্র অন্য দেশে তাদের কূটনৈতিক মিশনের প্রধান হিসেবে কাউকে নিয়োগ দিতে চাইলে সংশ্লিষ্ট স্বাগতিক দেশের পূর্বানুমোদন নেওয়া বাধ্যতামূলক। তবে কোনো দেশ যদি প্রস্তাবিত ব্যক্তিকে গ্রহণ না করে, তবে তার সুনির্দিষ্ট কারণ ব্যাখ্যা করার বাধ্যবাধকতা সেই দেশের নেই। বর্তমানে ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ আগামী অক্টোবরের মাঝামাঝি সময়ে জেনেভায় জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি হিসেবে নতুন দায়িত্ব নিতে পারেন।

পড়ুন>>কাতারের ট্যাক্স অথরিটিতে কাজের সুযোগ: আবেদন করবেন যেভাবে

আসাদ আলম সিয়াম বাংলাদেশের বর্তমান পররাষ্ট্র সচিব এবং একজন জ্যেষ্ঠ পেশাদার কূটনীতিক। পররাষ্ট্র সচিবের দায়িত্ব নেওয়ার আগে তিনি যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। দুই দেশের কূটনৈতিক সম্পর্কের বর্তমান প্রেক্ষাপটেই তার নিয়োগ প্রস্তাব পর্যালোচনায় সময় নেওয়া হচ্ছে বলে মনে করা হচ্ছে। সম্প্রতি আগস্ট মাসে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নয়াদিল্লি সফর শেষ মুহূর্তে স্থগিত হয়ে যায়।

এছাড়া সপ্তাহান্তে নয়াদিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস শীর্ষ সম্মেলনে বিমসটেক চেয়ার হিসেবে আমন্ত্রিত হলেও তিনি অংশ নেননি। ঢাকা থেকেও কোনো প্রতিনিধি পাঠানো হয়নি এবং বর্তমানে কর্মরত হাইকমিশনারও সেখানে উপস্থিত ছিলেন না।

পড়ুন>>বিজিবির ১০৬তম ব্যাচে সিপাহী পদে নিয়োগ

রাজনৈতিক টানাপোড়েন থাকলেও দুই দেশ কিছু কারিগরি যোগাযোগ বজায় রেখেছে। গত সপ্তাহে আন্তঃদেশীয় ট্রেন চলাচল নিয়ে ঢাকায় দুই দেশের রেল কর্মকর্তাদের মধ্যে বৈঠক হয়। এর আগে দ্বিপক্ষীয় সম্পর্কের গুরুত্ব তুলে ধরতে সাবেক কেন্দ্রীয় মন্ত্রী দীনেশ ত্রিবেদীকে ক্যাবিনেট পদমর্যাদায় ঢাকায় ভারতের হাইকমিশনার হিসেবে পাঠায় নয়াদিল্লি। তবে বিভিন্ন ইস্যুতে দুই দেশের শীর্ষ পর্যায়ের যোগাযোগে এখনো অস্বস্তি কাটেনি।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দিল্লিতে নতুন হাইকমিশনার নিয়োগের প্রস্তাবে এখনো ভারতের সাড়া মেলেনি

আপডেট সময় : ০২:৫৮:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬