সংবাদ শিরোনাম :
কাতারের ট্যাক্স অথরিটিতে চাকরির সুযোগ, আবেদন যেভাবে
সৃষ্টি জবস ডেস্ক
- আপডেট সময় : ০১:২৭:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ৬৯ বার পড়া হয়েছে
কাতারের জেনারেল ট্যাক্স অথরিটিতে (জিটিএ) বিভিন্ন পদে নতুন নিয়োগের ঘোষণা দেওয়া হয়েছে। গত ১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে দেশটির সিভিল সার্ভিস অ্যান্ড গভমেন্ট ডেভেলপমেন্ট ব্যুরো জনপ্রিয় সরকারি কর্মসংস্থান ও পেশাগত উন্নয়নের প্ল্যাটফর্ম ‘কোয়দের’ (Kawader)-এর মাধ্যমে এ নিয়োগ কার্যক্রম শুরুর তথ্য জানিয়েছে।
নিয়োগ সংক্রান্ত তথ্য
- পদসমূহ: অ্যাকাউন্টিং ও ফিন্যান্স, ইনফরমেশন সিস্টেমস এবং কম্পিউটার সায়েন্স খাতের বিভিন্ন পদ।
- আবেদনকারীর যোগ্যতা: স্নাতক ডিগ্রিধারী নতুন গ্র্যাজুয়েট ও অভিজ্ঞ প্রার্থী—উভয়ই আবেদন করতে পারবেন। নারী ও পুরুষ উভয়ের জন্যই এই সুযোগ উন্মুক্ত।
- আবেদনের মাধ্যম: আগ্রহী প্রার্থীরা সরাসরি কোয়দের (http://kawader.gov.qa/home) ওয়েবসাইট ভিজিট করে আবেদন করতে পারবেন।
বিশেষ দ্রষ্টব্য: ‘কোয়দের’ প্ল্যাটফর্মটি মূলত কাতারি নাগরিক এবং কাতারি মায়ের সন্তানগণের জন্য নির্ধারিত। তাই এই নির্দিষ্ট ক্যাটাগরির অন্তর্ভুক্ত যোগ্য ব্যক্তিরা নির্ধারিত সময়ের মধ্যেই প্ল্যাটফর্মে তাদের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।
গুরুত্বপূর্ণ তথ্য
- চাকরির আরও তথ্য: আবেদনের নিয়ম ও শর্তাবলী।
সূত্র: গালফ বাংলা
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
সংবাদ শিরোনাম :


























