ঢাকা ১১:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অর্থনৈতিক উৎকর্ষে বহুজাতিক কোম্পানির চেয়ে কৌশলী ব্যবস্থার গুরুত্ব নয়াদিল্লিতে নতুন হাইকমিশনারের অনুমোদন ঝুলে থাকায় বেড়েছে কূটনৈতিক জটিলতা নাটকীয় জয়ে বার্সার পাশে রিয়াল, তবুও অসন্তুষ্ট মরিনহো সিডনির বাসে স্কুলছাত্রীকে ‘অভিবাসী সন্ত্রাসী’ বলে গালাগাল বাংলাদেশের ঋণমানের পূর্বাভাসে উন্নতির স্বীকৃতি মুডিসের দক্ষিণ কোরিয়ার সরকারি চাকরির সাক্ষাৎকারে নতুন পোশাক নীতি সৌদির প্রিন্স মোহাম্মদ স্টেডিয়ামের মেকানিক্যাল কাজের দায়িত্ব কাতারি আজ বুধবার ১৬ সেপ্টেম্বর: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ বুধবার ১৬ সেপ্টেম্বর : আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের কার্যালয়ে জুয়া, গ্রেপ্তার ৪

ব্রাহ্মণবাড়িয়ায় নদীতে স্পিডবোট ও বাল্কহেডের সংঘর্ষে নিহত ২

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৩৩:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ২২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ায় নদীতে স্পিডবোট ও বাল্কহেডের সংঘর্ষে নিহত ২

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় স্পিডবোট ও স্টিলের বাল্কহেডের মধ্যে ভয়াবহ মুখোমুখি সংঘর্ষে দুই ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার ভলাকুট ইউনিয়নের খাগালিয়া এলাকার বেমালীয়া নদীতে এই দুর্ঘটনা ঘটে। এতে স্পিডবোটে থাকা আরও একজন আরোহী আহত হয়েছেন।

নিহতরা হলেন চাতলপাড় ইউনিয়নের চাতলপাড় গ্রামের বাসিন্দা মোঃ দয়াল মিয়া এবং কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার বরারচর গ্রামের সজীব মিয়া। জানা গেছে, এক অসুস্থ রোগীকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে দিয়ে ফেরার পথে স্পিডবোটটি দুর্ঘটনার কবলে পড়ে। বিপরীত দিক থেকে আসা বাল্কহেডটির সঙ্গে সংঘর্ষের পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

পড়ুন>>ময়মনসিংহ মেডিকেলে আগুন, হুড়োহুড়িতে শিশুসহ নিহত ৬

হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক দয়াল মিয়া ও সজীব মিয়াকে মৃত ঘোষণা করেন। নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শফিকুল ইসলাম জানিয়েছেন, হাসপাতালে তিনজন গুরুতর আহত অবস্থায় এসেছিলেন, যাদের মধ্যে দুজনকে মৃত পাওয়া যায়। অপর আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম এই মর্মান্তিক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়েই পুলিশের একটি দল দ্রুত হাসপাতালে পাঠানো হয়। আইনগত প্রক্রিয়া শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ব্রাহ্মণবাড়িয়ায় নদীতে স্পিডবোট ও বাল্কহেডের সংঘর্ষে নিহত ২

আপডেট সময় : ০৭:৩৩:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬