ঢাকা ১০:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন তথ্য: সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু গুলশানের মিছিল নিয়ে গোয়েন্দা তথ্য ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী ডাকযোগে ভোটে ট্রাম্পের বিধিনিষেধ আটকে দিল মার্কিন সুপ্রিম কোর্ট যুক্তরাজ্যে কাতারি আমিরের নামে ইনোভেশন সেন্টারের যাত্রা শুরু কলকাতার রেস্তোরাঁ ও বাজার থেকে উধাও গরুর মাংস দৌলতপুরে বানভাসী মানুষের মাঝে ত্রাণ বিতরণ পাবনায় অটোভ্যান চালক নিখোঁজ ও উদ্ধারকাণ্ডের রহস্য উদ্ঘাটন কাউনিয়ায় মাদক সেবন করে মাতলামী: দুই যুবকের কারাদণ্ড  বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে পদত্যাগ করছেন সালমান এফ রহমান সম্পর্ক উন্নয়নে শেখ হাসিনাসহ অভিযুক্তদের ফেরত চায় সরকার

শিল্পকারখানায় গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ মঙ্গলবার থেকে স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকা মহানগর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৫৫:০৮ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ২৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

<ব
<বli>

শিল্পকারখানায় গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ মঙ্গলবার থেকে স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান সংকট মোকাবিলায় ব্যবসায়ী এবং গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত তিন ঘণ্টার এক মতবিনিময় সভায় তিনি বলেন, শিল্প-কারখানায় গ্যাস সরবরাহ আগামী মঙ্গলবার সন্ধ্যা নাগাদ স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। তিনি জানান, এলএনজি টার্মিনালে যান্ত্রিক ত্রুটির কারণে সরবরাহ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হয়েছিল, তবে সেই সমস্যার সমাধান হয়েছে।

দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান চ্যালেঞ্জগুলোকে ‘উত্তরাধিকারসূত্রে পাওয়া সমস্যা’ হিসেবে অভিহিত করে প্রধানমন্ত্রী বলেন, এই সংকট রাতারাতি বা এক বছরের মধ্যে পুরোপুরি নিরসন করা সম্ভব নয়। সরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে এগুচ্ছে এবং সমস্যাগুলো চিহ্নিত করে বাস্তবায়নের কাজ শুরু করেছে। ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি অর্জনের লক্ষ্যমাত্রা পূরণে জ্বালানি ও বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার।

পড়ুন>>কাতারে ট্যাক্সি ও লিমোজিন সেবায় নিরাপত্তা ক্যামেরা বসানো বাধ্যতামূলক করল কর্তৃপক্ষ

গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা জোরদার করার অংশ হিসেবে সরকার নতুন একটি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের উদ্যোগ নিয়েছে। প্রধানমন্ত্রী জানান, জিটুজি ভিত্তিতে এই টার্মিনাল স্থাপনের প্রস্তুতিমূলক কাজ প্রায় শেষ। আগামী ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে নতুন এই টার্মিনাল জাতীয় গ্রিডের সঙ্গে যুকঢভ্লভ্লণ্ড

ব্যবসায়ী নেতাদের আশ্বস্ত করে প্রধানমন্ত্রী বলেন, শিল্প-কারখানা ক্ষতিগ্রস্ত হলে তার নেতিবাচক প্রভাব পুরো অর্থনীতির ওপর পড়ে। তাই বর্তমান পরিস্থিতি মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি ব্যবসায়ীদের ধৈর্য ধরে সরকারের পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ দেয়ার আহ্বান জানিয়ে বলেন, অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হলে উন্নয়ন ব্যাহত হয়, যা কারো কাম্য নয়।

পড়ুন>>মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ সাত নেতার রায় মঙ্গলবার

মতবিনিময় সভায় ‘বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পথরেখা’ শীর্ষক উপস্থাপনায় সরকারের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার রূপরেখা তুলে ধরা হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন জানান, ১৬ বছরের পুঞ্জীভূত সংকট রাতারাতি সমাধান করা কঠিন হলেও সরকারের সদিচ্ছা ও পরিকল্পনায় ঘাটতি নেই। বিদ্যুতের ক্ষেত্রে তেল, গ্যাস ও কয়লানির্ভর উৎপাদন থেকে বেরিয়ে সৌরবিদ্যুৎসহ নবায়নযোগ্য জ্বালানির দিকে মনোযোগ দেয়া হচ্ছে।

সভায় উপস্থিত ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য ও উদ্দেশ্য গণমাধ্যমের সামনে স্পষ্ট করা জরুরি, যাতে বিচ্ছিন্ন তথ্যের কারণে বিভ্রান্তি না ছড়ায়। একইসঙ্গে তিনি বর্তমান সংকট নিরসনে ব্যবসায়ী নেতৃবৃন্দের পক্ষ থেকে পাওয়া গঠনমূলক প্রস্তাবনাগুলো গুরুত্বের সাথে বিবেচনার আশ্বাস দেন।

আরও পড়ুন>>গাজীপুরে তরুণী এসিসি প্রধানের হাত থেকে ট্রফি নিতে ভারতী নারী দলের অস্বীকৃতি হওয়ার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পিবিআই

এফবিসিসিআই প্রশাসক মো. ফজলুল হক সভায় শিল্প-কারখানার বিদ্যুৎ ও গ্যাস পরিস্থিতি নিয়ে তাদের উদ্বেগের কথা তুলে ধরেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী মঙ্গলবার রাত থেকেই পরিস্থিতি স্বাভাবিক করার যে আশ্বাস দিয়েছেন, তাতে ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরে আসবে। আগামী দিনে বিদ্যুৎ উৎপাদনের যে রূপরেখা সরকার দেখিয়েছে, তা বাস্তবায়ন হলে সংকট স্থায়ীভাবে কেটে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সভায় বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. মোস্তাকুর রহমান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, বিদ্যুৎ ও জ্বালানি সচিববৃন্দ, পেট্রোবাংলা চেয়ারম্যান এবং পিডিবি চেয়ারম্যান উপস্থিত ছিলেন। এছাড়াও সংবাদ ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি, মো. এবং প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী ও বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ড. উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক মাসগুলোতে তীব্র গ্যাস সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ায় শিল্প উৎপাদন ও জনজীবনে ব্যাপক প্রভাব পড়েছিল। তবে বর্তমান সিদ্ধান্তের ফলে পরিস্থিতির ইতিবাচক পরিবর্তনের আশা করা হচ্ছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শিল্পকারখানায় গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ মঙ্গলবার থেকে স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

আপডেট সময় : ০৭:৫৫:০৮ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬