ঢাকা ১০:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাজার শিশুদের সহায়তায় ১ লাখ পাউন্ড তহবিল সংগ্রহ করলেন হামজা চৌধুরী ইসরাইলে শুরু হয়েছে ‘ডাবল খাম’ বা অবর্তমান ভোটের গণনা আরআরএফ-এ ৪৪০ পদে কর্মী নিয়োগ: ৬ নভেম্বর সিলেটে বাছাই পরীক্ষা লস অ্যাঞ্জেলেস ফ্যাশন উইকে নজর কাড়লেন বাংলাদেশি মডেল রাকিব হাসান টোকিওর আদলে ঢাকাকে পরিচ্ছন্ন করার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর সালাহউদ্দিন |: তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই ভূরুঙ্গামারীতে ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ ​নাগেশ্বরীতে ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নাগেশ্বরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব হাত ধোঁয়া দিবস ডোমারে উদযাপন

দেশে ইলিশের ঘাটতি: প্রথমবারের মতো ভারত থেকে আমদানি

ঢাকা মহানগর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:২৩:০২ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ৪০ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশে ইলিশের ঘাটতি: প্রথমবারের মতো ভারত থেকে আমদানি

সাধারণত বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানি হলেও এবার ঘটেছে ব্যতিক্রমী ঘটনা। দেশে ইলিশের উৎপাদন আশঙ্কাজনক হারে কমে যাওয়ায় ঘাটতি মেটাতে প্রথমবারের মতো ভারত থেকে এই জাতীয় মাছ আমদানি করা হয়েছে। গত দুই মাসে ভারতের গুজরাট ও কলকাতার হাওড়া পাইকারি বাজার থেকে প্রায় ৫০০ মেট্রিক টন ইলিশ বাংলাদেশে পৌঁছেছে।

ভারতের পশ্চিমবঙ্গের প্রভাবশালী গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার তথ্য অনুযায়ী, প্রতি বছর দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানি করা হলেও এবার পরিস্থিতি সম্পূর্ণ বিপরীত।

পড়ুন>>সুন্দরগঞ্জে ইউনিয়ন ভূমি অফিসের তশিলদারের অনিয়মের বিরুদ্ধে ইউএনও ও জেলা প্রশাসক বরাবর অভিযোগ

শনিবার (১২ সেপ্টেম্বর) প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে ইলিশের তীব্র সংকট দেখা দেওয়ায় ব্যবসায়ীরা ভারত থেকে মাছ আমদানির এই উদ্যোগ নিয়েছেন। আমদানিকৃত এই ইলিশের একটি অংশ স্থানীয় বাজারে বিক্রির পাশাপাশি প্রক্রিয়াজাত করে বিদেশেও পাঠানো হচ্ছে।

হাওড়া পাইকারি ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের তথ্যমতে, বিশেষ করে গুজরাটের ভারুচ বন্দর থেকে সংগৃহীত ডিম ভর্তি ইলিশের চাহিদা চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে বেশি। এই মাছ প্রক্রিয়াজাতকরণের পর বিদেশে রপ্তানি, স্থানীয় বাজারে নোনা ইলিশ হিসেবে বিক্রি এবং ইলিশের ডিম আলাদাভাবে বাজারজাত করা হচ্ছে।

অ্যাসোসিয়েশনের সম্পাদক সৈয়দ আনোয়ার মকসুদ জানান, সাধারণত পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে বোয়াল, রুই, পারসে ও ট্যাংরা রপ্তানি করা হলেও এবারই প্রথম ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানির ঘটনা ঘটল।

বিশ্বে ইলিশ উৎপাদনে বাংলাদেশ শীর্ষস্থানে রয়েছে এবং সারা বিশ্বের মোট উৎপাদনের ৭০ থেকে ৮০ শতাংশই এখানে উৎপাদিত হয়। বাংলাদেশ থেকে ইলিশের প্রধান রপ্তানি গন্তব্য হলো যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র।

পড়ুন>>হিমালয় থেকে ‘যৌনশক্তিবর্ধক’ শিলাজিৎ যেভাবে সংগ্রহ করেন কাশ্মীরের মনোহরলাল

২০১২ সালে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। তবে ২০১৯ সাল থেকে দুর্গাপূজা উপলক্ষে সীমিত পরিসরে রপ্তানির অনুমতি দেওয়া শুরু হয়। গত বছর পূজার আগে বাংলাদেশ ১২০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিলেও শেষ পর্যন্ত প্রায় ১৪৪ টন রপ্তানি হয়েছিল।

বাংলাদেশে ক্ষমতার রদবদল ও সার্বিক উৎপাদন হ্রাসের কারণে এবারের পূজায় ভারতে ইলিশ রপ্তানির বিষয়টি অনিশ্চিত হয়ে পড়েছে। পশ্চিমবঙ্গের মাছ ব্যবসায়ীরা ইলিশ সরবরাহের জন্য বাংলাদেশ সরকারের মৎস্য বিভাগে আবেদন জানালেও এখন পর্যন্ত এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দেশে ইলিশের ঘাটতি: প্রথমবারের মতো ভারত থেকে আমদানি

আপডেট সময় : ০৯:২৩:০২ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬