নেপালের জলবিদ্যুৎ প্রকল্পের টানেলে ৯ দিন পর জীবিত উদ্ধার ২ শ্রমিক : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নেপালের জলবিদ্যুৎ প্রকল্পের টানেলে ৯ দিন পর জীবিত উদ্ধার ২ শ্রমিক : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনাম :
নীলফামারীতে সাপের কামড়ে যুবক নিহত কাতারের এলএনজি সরবরাহে অনিশ্চয়তা: স্পট মার্কেটের ওপর নির্ভরতা বাড়াচ্ছে বাংলাদেশ তাহিরপুরে দোকানের গোডাউনের তালা ভেঙে মালামাল চুরির মামলায় এক যুবক আটক ‎ মাদারীপুরে পরিত্যক্ত বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণ, আহত ৬ নেপালের জলবিদ্যুৎ প্রকল্পের টানেলে ৯ দিন পর জীবিত উদ্ধার ২ শ্রমিক র‌্যাব বিলুপ্ত করে নতুন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ গঠনের বিল সংসদে বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে সংযুক্ত আরব আমিরাতের শীর্ষ নেতৃত্বের অভিনন্দন হরমুজ প্রণালিতে সামরিক সরঞ্জাম পাঠানোর প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া নেপালে জলবিদ্যুৎ কেন্দ্রের সুড়ঙ্গে ৯ দিন আটকা থাকার পর ২ কর্মী জীবিত উদ্ধার অ্যাপলের ফোল্ডেবল আইফোন আল্ট্রা: সম্ভাব্য দাম ও বাজারের পূর্বাভাস

নেপালের জলবিদ্যুৎ প্রকল্পের টানেলে ৯ দিন পর জীবিত উদ্ধার ২ শ্রমিক

সৃষ্টি ডেস্ক :
  • প্রকাশিত : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

নেপালের একটি জলবিদ্যুৎকেন্দ্রের টানেল থেকে দীর্ঘ নয় দিন পর দুই শ্রমিককে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে দেশটির একাধিক জলবিদ্যুৎ প্রকল্পে শত শত শ্রমিক আটকা পড়ার পর এই উদ্ধার অভিযান চালানো হয়। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ত্রিশূলী ৩এ জলবিদ্যুৎকেন্দ্রের টানেলের ভেতর থেকে অল্প সময়ের ব্যবধানে ওই দুইজনকে উদ্ধার করেন উদ্ধারকারীরা।

সেখানে নিখোঁজ ৪২ জন শ্রমিকের সন্ধানে টানেল খনন করে উদ্ধার অভিযান চালিয়ে আসছিলেন উদ্ধারকারীরা। উদ্ধার অভিযানের ভিডিও ফুটেজে দেখা যায়, প্রায় এক ডজন উদ্ধারকারী মাটির একটি ছোট গর্ত দিয়ে একজনকে বের করে আনছেন। তাদের নিরাপদে বেরিয়ে আসার পর উদ্ধারকারীরা হাততালি দিয়ে আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেন।

নুওয়াকোট জেলার পুলিশ প্রধান বিপিন রেগমি জানান, উদ্ধারকারীরা টানেলের ভেতর থেকে মানুষের কণ্ঠস্বর শুনতে পেয়েছিলেন। ঘটনাস্থলে একটি মেডিকেল টিম পাঠানো হয়েছে। জলবিদ্যুৎকেন্দ্রটির ভূগর্ভস্থ পাওয়ার হাউজে যাওয়ার টানেলটি চার কিলোমিটারের বেশি দীর্ঘ। বন্যার সময় সেখানে কয়েক ডজন শ্রমিক কর্মরত ছিলেন।

ত্রিশূলী নদীর তীরে অবস্থিত নেপালের বেশ কয়েকটি জলবিদ্যুৎকেন্দ্র বন্যা ও ভূমিধসে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব প্রকল্পে চীন, দক্ষিণ কোরিয়া ও ভারতের নাগরিকসহ বিভিন্ন দেশের শ্রমিকরা কাজ করছিলেন। বন্যার পানির প্রবল স্রোতে নদী ও আশপাশের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে নেপালে এখন পর্যন্ত ১ হাজার ২০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!