রাজনীতি মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন: সংসদে মির্জা আব্বাস : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
রাজনীতি মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন: সংসদে মির্জা আব্বাস : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম :
অসলো চুক্তির ৩৩ বছর: ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি ও বর্তমান বাস্তবতার ব্যবধান ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলার ঘটনায় কঠোর হুঁশিয়ারি আইআরজিসি কমান্ডারের রাজনীতি মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন: সংসদে মির্জা আব্বাস দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু, মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৬১ হাজার ছাড়াল মার্কিন হামলায় ইরানের তিন সামরিক পাইলট নিহত কারিগরি শিক্ষা অধিদপ্তরে নিয়োগ: ওয়ার্কশপ অ্যাসিস্ট্যান্ট পদে আবেদনের সুযোগ সেপ্টেম্বর ২০২৬-এ কাতারে বর্ণিল ইভেন্ট: কনসার্ট থেকে প্রযুক্তি সম্মেলন সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেত্রী এলিনা শাম্মী, মাথায় ১৫টি সেলাই দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে, সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর টেকসই শান্তির সংস্কৃতি গড়তে ন্যায়বিচার ও নারীর অংশগ্রহণ অপরিহার্য: আইরিন খান

রাজনীতি মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন: সংসদে মির্জা আব্বাস

ঢাকা মহানগর প্রতিনিধি
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

 

 

রাজনীতি মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন: সংসদে মির্জা আব্বাস

 

সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় প্রায় পাঁচ মাস চিকিৎসাধীন থাকার পর দেশে ফিরে জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিয়েছেন ঢাকা-৮ আসনের সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

বৃহস্পতিবার বিকেলে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে উপস্থিত হন। সংসদ ভবনে প্রবেশের আগে তিনি নিজের দাপ্তরিক কার্যালয়ে কিছু সময় কাজ করেন। এরপর হুইলচেয়ারে করে অধিবেশন কক্ষে প্রবেশ করলে সহকর্মী ও দলের নেতাকর্মীরা তাকে স্বাগত জানান।

পড়ুন>>মার্কিন হামলায় ইরানের তিন সামরিক পাইলট নিহত

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানিয়ে বলেন, ‘দীর্ঘ ৫ মাস চিকিৎসার পর আপনি দেশে ফিরে এসেছেন। আমরা আপনাকে এই সংসদে স্বাগত জানাচ্ছি।’ পরে বিরতির পর ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল তাকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেন।

বক্তব্যের শুরুতে মির্জা আব্বাস তার শারীরিক অবস্থার কথা তুলে ধরে বলেন, ‘নির্বাচনের পরপরই আমি গুরুতর অসুস্থ হয়ে পড়ি। এরপর থেকে দীর্ঘ সাড়ে পাঁচ মাস আমি বিদেশে চিকিৎসাধীন ছিলাম। এখনো আমার চিকিৎসা পুরোপুরি শেষ হয়নি, তবে আবেগ ও ভালোবাসার টানে আমি ফিরে এসেছি।’

পড়ুন>>সোনাহাট স্থলবন্দর পরিদর্শনে ভুটানের প্রতিনিধি দল

তিনি তার এই যাত্রায় পাশে থাকার জন্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

স্পিকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘আমি যখন সিঙ্গাপুরে অচেতন ছিলাম, তখন আপনি নিজে আমাকে দেখতে গিয়েছিলেন। একজন সংসদ সদস্যের প্রতি আপনার এই মানবিক আচরণ সংসদীয় গণতন্ত্রের এক উজ্জ্বল দৃষ্টান্ত।’  এ সময় তিনি বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

 

পড়ুন>>দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু, মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৬১ হাজার ছাড়াল

২০০৬ সালের পর দীর্ঘ সময় পেরিয়ে পুনরায় জাতীয় সংসদে কথা বলার সুযোগ পেয়ে আবেগাপ্লুত মির্জা আব্বাস বলেন, ‘আজ মহান সংসদে ফিরে এসে আমার মনে হচ্ছে জাতীয় রাজনীতি শুধু মতপার্থক্য নয়, বরং এটি মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন।’

 

 

তিনি আরও বলেন, ‘আমি মানুষের কাছে ফিরে এসেছি এবং বাংলাদেশের মানুষের জন্য কাজ করার লক্ষ্য নিয়েই আমার এই প্রত্যাবর্তন।’

বক্তব্য দেওয়ার সময় ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান তাকে সার্বিক সহযোগিতা করেন। উল্লেখ্য, এর আগে মির্জা আব্বাসের শারীরিক অবস্থা উন্নতির দিকে বলে স্পিকার সংসদে জানিয়েছিলেন।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!