ঢাকা ০২:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্র্যাক ইউনিভার্সিটিতে এমএসসি ইন মেডিকেল ফিজিক্স চালুর প্রশংসা স্বাস্থ্যমন্ত্রীর উপজেলার ভোগডাবুরী ইউনিয়ন পরিষদে নবনিযুক্ত জেলা প্রশাসকের পরিদর্শন নীলফামারীতে জমি নিয়ে বিরোধ, ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ক্রসফায়ার ঘিরে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর আকামার মেয়াদ শেষ হলেও প্রবাসীদের সৌদিতে প্রবেশের সুযোগ: মন্ত্রী এমপি নজরুল ইসলামের বিরুদ্ধে বিএনপিকর্মীদের নানা অভিযোগ ও ক্ষোভ দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়ায় ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ জাইকার সঙ্গে উন্নয়ন সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ‘জেলার ২’ দিয়ে তামিল সিনেমায় বিশ্ব রেকর্ড রজনীকান্তের পটিয়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু: জিজ্ঞাসাবাদের জন্য স্বামী পুলিশ হেফাজতে

এমপি পদ ছাড়ছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার

সৃষ্টি আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৮:০২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ ১৮ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এমপি পদ ছাড়ছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার

সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার তার এমপি পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। আন্তর্জাতিক অঙ্গনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেকে নিয়োজিত করার লক্ষ্যেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে মঙ্গলবার বিবিসি জানিয়েছে। এর মাধ্যমে তিনি এমপি হিসেবে দায়িত্ব পালন চালিয়ে যাবেন কি না, তা নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে চলা জল্পনা-কল্পনার অবসান ঘটল।

লন্ডনের হলবর্ন ও সেন্ট প্যানক্রাস আসনের প্রতিনিধিত্ব করছেন স্টারমার। ২০১৫ সাল থেকে তিনি এই আসনটির দায়িত্ব পালন করে আসছেন, যা লেবার পার্টির একটি শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত। তার এই পদত্যাগের সিদ্ধান্তের ফলে আসনটিতে এখন উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

পড়ুন>>মালয়েশিয়ায় ২ লাখ কর্মী নেবে সরকার, ১০ হাজার কর্মী যাবে বিনা খরচে

এর আগে স্টারমার জানিয়েছিলেন যে, ২০২৯ সালের পরবর্তী সাধারণ নির্বাচন পর্যন্ত তিনি এমপি হিসেবে দায়িত্ব পালন করবেন। তবে হাউস অফ কমন্সে তার উত্তরসূরি অ্যান্ডি বার্নহামের অভিষেকের কয়েক ঘণ্টা আগে তিনি এই অপ্রত্যাশিত ঘোষণাটি দিলেন।

ক্যামডেন নিউজ জার্নালকে দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, গত ১১ বছর ধরে এই নির্বাচনী এলাকার প্রতিনিধিত্ব করা তার জন্য অত্যন্ত সম্মানের ও সৌভাগ্যের বিষয় ছিল। এখন দায়িত্ব হস্তান্তরের জন্য এটিই উপযুক্ত সময় বলে তিনি মনে করছেন।

পড়ুন>>সুন্দরবন খোলার আগের দিন র‌্যাবের বড় সাফল্য: ৫২ জলদস্যুর আত্মসমর্পণ

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে স্টারমার বলেন, তিনি এখন দ্রুত পরিবর্তনশীল বিশ্বের প্রতিরক্ষা, নিরাপত্তা, বাণিজ্য ও প্রযুক্তির মতো আন্তর্জাতিক বিষয়গুলোতে মনোযোগ দেবেন। এছাড়া নারী ও মেয়েদের বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধে দীর্ঘদিনের চলমান কাজগুলোকেও তিনি সমান গুরুত্ব দিয়ে চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

এমপি পদ ছাড়ছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার

আপডেট সময় : ০৮:০২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬