অস্ট্রেলিয়া জয় অতীত, দ্বিতীয় টেস্টের চ্যালেঞ্জে মনোযোগী শান্তোয়োঔ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
অস্ট্রেলিয়া জয় অতীত, দ্বিতীয় টেস্টের চ্যালেঞ্জে মনোযোগী শান্তোয়োঔ : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
বঙ্গভবনে আজ শপথ নেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রস্তুত দরবার হল অস্ট্রেলিয়া জয় অতীত, দ্বিতীয় টেস্টের চ্যালেঞ্জে মনোযোগী শান্তোয়োঔ শপথ গ্রহণের আগে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন মির্জা ফখরুল খুলনা জেনারেল হাসপাতাল: ২৫০ শয্যার অনুমোদন থাকলেও সাড়ে ৯ বছরেও মেলেনি পূর্ণাঙ্গ সেবা ২০২৭ নারী বিশ্বকাপের পর্দা উঠবে মারাকানায়, ফাইনালও হবে ঐতিহাসিক এই স্টেডিয়ামে ইরানের অর্থনীতি পঙ্গু করতে ট্রাম্পের নতুন কৌশল: কতটা কার্যকর হবে এই যুদ্ধ? যমুনা ব্যাংকে বিভিন্ন পদে নিয়োগ: আবেদনের শেষ তারিখ ৩১ আগস্ট কাতারের দুই মন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক: জ্বালানি ও আর্থিক সহযোগিতায় যৌথ ওয়ার্কিং গ্রুপ আগামী পাঁচ বছরে মাথাপিছু আয় ৪ হাজার ৫৯১ ডলারে নেওয়ার লক্ষ্য সরকারের শুক্রবার ২১ আগস্ট ২০২৬: দেশের আবহাওয়ার পূর্বাভাস

অস্ট্রেলিয়া জয় অতীত, দ্বিতীয় টেস্টের চ্যালেঞ্জে মনোযোগী শান্তোয়োঔ

সৃষ্টি ক্রীড়া ডেস্ক
  • প্রকাশিত : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

 

অস্ট্রেলিয়া জয় অতীত, দ্বিতীয় টেস্টের চ্যালেঞ্জে মনোযোগী শান্ত

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্টে একতরফা আধিপত্য দেখিয়ে ১-০ ব্যবধানে ুনএগিয়ে গেছে বাংলাদেশ। তবে সেই ঐতিহাসিক জয়ের রেশ কাটিয়ে এখন পুরোপুরি দ্বিতীয় টেস্টের প্রস্তুতিতে মনোনিবেশ করছে দল।

ডারউইনের সাফল্যকে এখন অতীত হিসেবে ড়দেখছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ম্যাকাইয়ে দ্বিতীয় টেস্ট শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট করেছেন, দলের খেলোয়াড়রা আগের ম্যাচের আবেগ থেকে বেরিয়ে এসে নতুন চ্যালেঞ্জের জন্য নিজেদের প্রস্তুত করেছেন।

 

পড়ুন>>২০২৭ নারী বিশ্বকাপের পর্দা উঠবে মারাকানায়, ফাইনালও হবে ঐতিহাসিক এই স্টেডিয়ামে

শান্ত বলেন, এ ধরনের জয় নিঃসন্দেহে দলের আত্মবিশ্বাস বাড়ায়, কিন্তু একজন পেশাদার খেলোয়াড় হিসেবে দ্রুত সেই ঘোর থেকে বেরিয়ে আসা জরুরি। তিনি জানান, গত দুই দিন তারা ম্যাকাইয়ের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার ওপর জোর দিয়েছেন। ডারউইনের তুলনায় এখানকার উইকেটে বাউন্স কিছুটা বেশি এবং বাতাস বোলারদের বাড়তি সুবিধা দিতে পারে বলে মনে করছেন তিনি।

সিরিজ জয়ের হাতছানি থাকলেও শান্ত ফল নিয়ে আগেভাগে ভাবতে রাজি নন। তিনি বলেন, এত দূর চিন্তা করার চেয়ে প্রতিটি দিন ও প্রতিটি সেশন ধরে ভালো ক্রিকেট খেলাটাই বেশি গুরুত্বপূর্ণ। তার মতে, যদি সঠিক প্রক্রিয়া অনুসরণ করা যায়, তবে ফলাফল এমনিতেই আসবে।

পড়ুন>>শপথ গ্রহণের আগে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন মির্জা ফখরুল

এদিকে, দ্বিতীয় টেস্টের দল গঠন নিয়েও চলছে নানা জল্পনা। তানজিদকে নিয়ে শেষ মুহূর্তের সিদ্ধান্তের অপেক্ষায় আছে দল। এছাড়া চার পেসার নিয়ে খেলার ইঙ্গিত দিলেও শান্ত জানিয়েছেন, দলের সবাই খেলার জন্য প্রস্তুত।

প্রথম টেস্টের পর র‍্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ ও শান্তর বড় লাফ এবং অস্ট্রেলিয়ার গণমাধ্যমে নিজেদের দলকে ‘অসহায় সফরকারী’ হিসেবে আখ্যা দেওয়ার বিষয়টিও এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। তবে এসবের চেয়ে মাঠের পারফরম্যান্সকেই বেশি গুরুত্ব দিচ্ছেন বাংলাদেশ অধিনায়ক। ডে//স/ বা

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!