ঢাকা ০৪:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডাকসুর সংগ্রহশালায় ঢুকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলেছেন ঢাবির উর্দু বিভাগের এক শিক্ষার্থী। আপনি কি তার এই কর্মকাণ্ডকে সমর্থন করেন? রায় ঘোষণার পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ ঘোষিত হলো ২০২৬ সাফ ফুটবলের সূচি, ঢাকায় বাংলাদেশের মিশন দিল্লিতে নতুন হাইকমিশনার নিয়োগের প্রস্তাবে এখনো ভারতের সাড়া মেলেনি বিজিবির ১০৬তম ব্যাচে সিপাহী পদে নিয়োগ কাতারের ট্যাক্স অথরিটিতে কাজের সুযোগ: আবেদন করবেন যেভাবে ইতালিতে হামলার শিকার বাঁধন, ক্ষোভ প্রকাশ টিমের আচরণে রাষ্ট্রপতি হিসেবে প্রথম সিলেট সফরে মির্জা ফখরুল ইসলাম পঞ্চগড়ে যুবদল নেতার ওপর হামলা, উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি বিদেশ ভ্রমণে কড়াকড়ি বাড়াল চীন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ১৪৪ ধারা জারি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৫:২৩ অপরাহ্ন, রবিবার, ২৮ অগাস্ট ২০২২ ২৮৬ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ১৪৪ ধারা জারি

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুরগাঁও থেকে মোঃ মজিবর রহমান শেখ :  জেলার পীরগঞ্জ উপজেলায় বিএনপি এবং আওয়ামী লীগ একই সময়ে একই স্থানে কর্মসূচি আহবান করায় ২৮ আগষ্ট রোববার পীরগঞ্জ পৌর এলাকার পূর্ব ও পশ্চিম চৌরাস্তা এবং মুন্সিপাড়া মাইক্রোস্ট্যান্ডসহ আশেপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরিয়ার নজির ২৮ আগষ্ট রবিবার সকালে এই আদেশ জারি করেন। আদেশে বলা হয়, রোববার (২৮ আগস্ট) পীরগঞ্জ উপজেলায় একই স্থানে ও একই সময়ে আওয়ামী লীগ ও বিএনপি তাদের নিজ নিজ কর্মসূচি পালনে অনড় অবস্থানে রয়েছে।উভয় দলের কর্মসূচি অব্যাহত থাকলে পীরগঞ্জ পৌর এলকার বিভিন্ন মোড়ে যান চলাচলের বিঘ্ন সহ গাড়ি ভাঙচুর, ব্যক্তিগত ও সরকারি সম্পত্তির ক্ষতি এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে।

তাই পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও জনগণের নিরাপত্তার স্বার্থে পীরগঞ্জ পৌর এলাকার পূর্ব চৌরাস্তা, পশ্চিম চৌরাস্তা ও মুন্সিপাড়া মাইক্রোস্ট্যান্ড সহ আশেপাশের এলাকায় ২৮ আগষ্ট রবিবার দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হলো।

এ সময়ে এসব এলাকায় সকল ধরণের সভা-সমাবেশ, মিটিং-মিছিল, লোকসমাগম চার বা ততোধিক ব্যক্তির একত্রে চলাচল ও আইন-শৃঙ্খলা পরিপন্থি সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ১৪৪ ধারা জারি

আপডেট সময় : ০২:০৫:২৩ অপরাহ্ন, রবিবার, ২৮ অগাস্ট ২০২২