নওগাঁয় শিক্ষার্থীদের চারা গাছ, স্কুলে বেঞ্চ ও একইসাথে হতদরিদ্রের মাঝে চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নওগাঁয় শিক্ষার্থীদের চারা গাছ, স্কুলে বেঞ্চ ও একইসাথে হতদরিদ্রের মাঝে চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপের যাত্রা শুরু ফোনের কভারে তেজপাতা, কেন নতুন ট্রেন্ড? মাঠের ঘাসে ছত্রাকের সংক্রমণ: লা লিগায় ওসাসুনা ও সেল্টা ভিগোর ম্যাচ স্থগিত সেপ্টেম্বরে ভারত সফরে আসছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান কুয়ালালামপুরে ইমিগ্রেশনের বিশেষ অভিযানে বাংলাদেশিসহ আটক ৭৭০ অভিবাসী সৌদি আরবের জিজান শোধনাগারে হুতি বিদ্রোহীদের ড্রোন হামলা রাজশাহীর চারঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের দুজনের প্রাণহানি একযোগে পুলিশের ৫৬ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো ৪৯ পুলিশ পরিদর্শককে ডালাস-ফোর্ট ওর্থ বিমানবন্দরে মুসলিম যাত্রীদের জন্য বিশেষ অজু স্টেশন

নওগাঁয় শিক্ষার্থীদের চারা গাছ, স্কুলে বেঞ্চ ও একইসাথে হতদরিদ্রের মাঝে চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন

নওগাঁ থেকে আবুজার গাফফারী
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
নওগাঁয় শিক্ষার্থীদের চারা গাছ, স্কুলে বেঞ্চ ও একইসাথে হতদরিদ্রের মাঝে চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন

 

 

নওগাঁয় শিক্ষার্থীদের চারা গাছ, স্কুলে বেঞ্চ ও একইসাথে হতদরিদ্রের মাঝে চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন

নওগাঁয় শিক্ষার্থীদের মাঝে চারা গাছ ও স্কুলে বসার বেঞ্চ  বিতরণ এবং একই সাথে হতদরিদ্রের মাঝে চাল সহায়তা প্রদান কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

নওগাঁ সদর উপজেলায় ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচীর আওতায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা এবং স্কুলে বসার বেঞ্চ বিতরণ করা হয়েছে। এছাড়াও তিনটি ইউনিয়নে হতদরিদ্র পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়।

 

পড়ুন>>লোডশেডিংয়ে কারখানাগুলোতে কমছে উৎপাদন, ব্যাহত হচ্ছে সেচ।

বৃহস্পতিবার (১৩ আগস্ট ) দুপুরে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্ত্বরে এই বিতরণ কর্মসূচীর শুভ উদ্বোধন করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর আসনের সাংসদ মোঃ জাহিদুল ইসলাম ধলু।
​উপস্থিত ছিলেন নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহীন মাহমুদ, সদর উপজেলা প্রকৌশলী সুমন মাহমুদ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় বিএনপি‘র রাজনৈতিক নের্তৃবৃন্দ।

​সদর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে প্রায় ৩ হাজার গাছের চারা বিতরণ করা হয়। এছাড়া ৬টি স্কুলে ৬৯ জোড়া নতুন বসার বেঞ্চ দেওয়া হয়। কর্মসূচীর অংশ হিসেবে বিকেলে বোয়ালিয়া চন্ডিপুর ও শৈলগাছী ইউনিয়নে হতদরিদ্র পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়।

​উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় “দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচী” গ্রহণ করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!