ঠাকুরগাঁওয়ে মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু।
ঠাকুরগাঁওয়ের হরিপুরে নোনো নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে মো. আনারুল (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শনিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আমগাঁও ইউনিয়নের নন্দগাঁও (গণাগাছি খেসুয়া) এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আনারুল নন্দগাঁও (গোলাবাড়ি) গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে জাল নিয়ে নদীতে মাছ ধরতে গিয়ে অসাবধানতাবশত পানিতে ডুবে যান আনারুল। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হরিপুর থানার ওসি আব্দুল হাকিম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply