নানিয়ারচরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নানিয়ারচরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নানিয়ারচরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কাউনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে ইসলামি আন্দোলনের গণমিছিল সমাবেশ জুলাইয়ের চেতনায় রাণীশংকৈল: সংবর্ধিত হলেন জুলাই যোদ্ধারা, ১১ দলীয় ঐক্যজোটের বিক্ষোভে ন্যায়বিচারের দাবি ভূরুঙ্গামারীর ধামেরহাটে ইয়াবাসহ আটক ব‍্যক্তির ১মাসের কারাদন্ড জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ও সমাবেশ ভূরুঙ্গামারীতে জুলাই গণঅভ‍্যুত্থান দিবসের আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ দৌলতপুরে পদ্মার পাড় ধসে ২ শিশু নদীতে নিখোঁজ ১ ঠাকুরগাঁওয়ে বৃষ্টি উপেক্ষা করে জুলাই শহীদদের শ্রদ্ধাঞ্জলি নিবেদনে মানুষের ঢল গণভোটের গণরায় কার্যকর ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে নাগেশ্বরীতে ১১ দলীয় ঐক্যের গণমিছিল নাগেশ্বরীতে জুলাই গণঅভ্যুত্থান দিবসের ২য় বর্ষপূর্তিতে বিএনপির গণসমাবেশ

নানিয়ারচরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রাঙামাটি থেকে কামরুল ইসলাম রানা
  • প্রকাশিত : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
নানিয়ারচরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
নানিয়ারচরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

 

 

নানিয়ারচরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটির নানিয়ারচরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব দাশ পুরকায়স্থ।

পড়ুন>>ভূরুঙ্গামারীর ধামেরহাটে ইয়াবাসহ আটক ব‍্যক্তির ১মাসের কারাদন্ড

 

আলোচনা সভায় উপস্থিত ছিলেন নানিয়ারচর জোন প্রতিনিধি সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. শহিদুল্লাহ, নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ মো. তৌফিকুল ইসলাম, নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি মো. নুরুজ্জামান, নানিয়ারচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাপ্পি চাকমা, নানিয়ারচর উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. জুলফিকার আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আতাউর রহমান চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ফারুক হাওলাদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সমাপন চাকমা সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

পড়ুন>>দৌলতপুরে পদ্মার পাড় ধসে ২ শিশু নদীতে নিখোঁজ ১

 

সভায় বক্তারা বলেন,ছাত্র-জনতার রক্তাক্ত আন্দোলনের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়েছি। এই অভ্যুত্থানের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। আমাদের পরবর্তী প্রজন্মের জন্য এই নতুন বাংলাদেশকে সুন্দর করে গড়ে দিয়ে যেতে হবে।

আগামীতে আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে থাকবে না বৈষম্য, দুর্নীতি, জুলুম ও নির্যাতন।বক্তারা আরও বলেন, জুলাই কোনো একক গোষ্ঠী বা ব্যক্তির নয়। ঐক্যবদ্ধ ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়েই ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। এই ঐক্য আমাদের ধরে রাখতে হবে।

আলোচনা সভা শেষে ২০২৪-এর গণঅভ্যুত্থানে নিহতদের আত্মার মাগফেরাত কামনা এবং আহতদের সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!