কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চরাঞ্চলে গত রবিবার রাত ১০টার সময় ছেলে রবিউল এর টর্চের আঘাতে বাবা বানেজ চৌকিদার (৫৭) এর মৃত্যু হয়েছে। এঘটনায় ঘাতক ছেলে রবিউল (২৮) পলাতক রয়েছে।
এলাকাবাসী ও দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান জানান, উপজেলার রামকৃষ্ণ পুর ইউনিয়নের চড়ুইকুড়ি গ্রামের বানেজ চৌকিদার কয়েকদিন আগে তার বাড়িতে থাকা একটি মহিষ বিক্রি করে।
এরপর বানেজ চৌকিদারের ছেলে রবিউল তার বাবার কাছে এই মহিষ বিক্রির টাকা চাওয়াকে কেন্দ্র করে উভয়ের মধ্যে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে।
এরই এক পর্যায়ে রবিউল তার হাতে থাকা টর্চলাইট দিয়ে বানেজ চৌকিদারের মাথায় আঘাত করে গুরুতর আহত করে পালিয়ে যায়। বানেজ চৌকিদারের শোর চিৎকারে এলাকাবাসী তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মহিষকুন্ডি নামক স্থানে বানেজ চৌকিদারের মৃত্যু হয়।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান আরও জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে। এব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।
Leave a Reply