ঢাকা ০৫:২৪ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাকরি হারালেন সাবেক ডিবিপ্রধান হারুনসহ সাত পুলিশ কর্মকর্তা এইচএসসিতে অকৃতকার্য ৪ লাখ ২২ হাজার শিক্ষার্থীর বিশেষ পরীক্ষার সুযোগ শ্রমিকদের আন্দোলনে থাকার যৌক্তিকতা নেই: শ্রমমন্ত্রী মিরপুরের ওয়াওজা: অপটিক্যাল ইলুশন ও গেমসের নতুন ঠিকানা চট্টগ্রামে এইচএসসিতে পাসের হার ৫২.০৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ২৯২৯ শিক্ষার্থী ২০২৬ ব্যালন ডি’অর: মেসিকে সেরা বেছে নিলেন ব্রাজিলের সাংবাদিক বুয়েটে ৫টি পদে নিয়োগ: আবেদনের শেষ সময় ২৫ নভেম্বর ফেল করা শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষার সুযোগ দেবেন শিক্ষামন্ত্রী তাহসিফের মৃত্যুরহস্য: তদন্তের শুরুতেই নৌপুলিশ ও পিবিআইয়ের সামনে একাধিক প্রশ্ন সাবেক বিমান বাহিনী কর্মকর্তার অস্বাভাবিক মৃত্যুতে সঙ্গীকে নৌ পুলিশে সোপর্দ

এইচএসসি পরীক্ষার্থী ইকনের পড়ালেখার দায়িত্ব নিলেন শিক্ষামন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৪:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবার মৃত্যুর শোক বুকে চেপে ধরেও দায়িত্ববোধ থেকে বিচ্যুত হননি এইচএসসি পরীক্ষার্থী ইকন। বিকেলে বাবার দাফন সম্পন্ন করে রাতে কৃষি ব্যাংকের এটিএম বুথে ডিউটি পালন করেছেন, আর পরদিন সকালে বসেছেন এইচএসসি পরীক্ষায়। এমন কঠিন বাস্তবতার মুখোমুখি হওয়া এই শিক্ষার্থীর পড়ালেখার দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বুধবার রাতে শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত সচিব (পিএস) ফারহান ইশতিয়াক ফোন করে ইকনকে মন্ত্রীর এই সিদ্ধান্তের কথা জানান। এ সময় ইকনের বাসায় উপস্থিত ছিলেন কালবেলার বাগেরহাট প্রতিনিধি রুহুল আমিন বাবু। মন্ত্রীর পিএস জানান, পরীক্ষার এই সময়টাতে যেন ইকনকে চাকরি করতে না হয়, সেজন্য শিক্ষামন্ত্রী তাকে দ্রুত আর্থিক সহায়তা পাঠানোর নির্দেশনা দিয়েছেন। একইসঙ্গে পরীক্ষা শেষ হওয়ার পর তার উচ্চশিক্ষা ও সার্বিক বিষয়ে সহযোগিতার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।

মঙ্গলবার রাতে কালবেলা অনলাইনে ইকনের জীবনসংগ্রামের খবরটি প্রকাশের পর তা দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। জানা যায়, ৪৬ বছর বয়সী ইকনের বাবা ইসরাফিল দাড়িয়া মোটরসাইকেল চালিয়ে সংসার চালাতেন। হঠাৎ অসুস্থ হয়ে পড়ার পর মঙ্গলবার দুপুরে তিনি মারা যান। তাদের আদি নিবাস গোপালগঞ্জ হলেও বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডে গাড়িচালকের চাকরির সুবাদে তারা এই জেলা শহরে স্থায়ী হন। অবসরের পর ইকনের দাদা গোপালগঞ্জ ফিরে গেলেও বাবা ইসরাফিল বাগেরহাটেই থেকে যান। বর্তমানে ইকন তার মা এবং মানসিক ভারসাম্যহীন ভাইকে নিয়ে ৪ হাজার টাকা ভাড়ার একটি বাসায় মানবেতর জীবনযাপন করছেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

এইচএসসি পরীক্ষার্থী ইকনের পড়ালেখার দায়িত্ব নিলেন শিক্ষামন্ত্রী

আপডেট সময় : ০৬:১৪:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬