ঢাকা ০৯:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আরআরএফ-এ ৪৪০ পদে কর্মী নিয়োগ: ৬ নভেম্বর সিলেটে বাছাই পরীক্ষা লস অ্যাঞ্জেলেস ফ্যাশন উইকে নজর কাড়লেন বাংলাদেশি মডেল রাকিব হাসান টোকিওর আদলে ঢাকাকে পরিচ্ছন্ন করার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর সালাহউদ্দিন |: তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই ভূরুঙ্গামারীতে ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ ​নাগেশ্বরীতে ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নাগেশ্বরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব হাত ধোঁয়া দিবস ডোমারে উদযাপন কাউনিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন   কাউনিয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ র‍্যালি

মাগুরায় স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল স্বামীর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৫:৫৬ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬ ৫৫ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া ইউনিয়নের পুকুরিয়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অপূর্ব বিশ্বাস (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের মৃত অমল বিশ্বাসের ছেলে। বুধবার সকালে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা রমেশ বিশ্বাস জানান, ভোর ৫টার দিকে অপূর্বর স্ত্রী দিপা বিশ্বাস তার দেড় বছরের শিশু সন্তানকে কোলে নিয়ে বাড়ির ছাদে থাকা জিআই তারে কাপড় শুকাতে যান। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে পড়েন। স্ত্রীর চিৎকার শুনে অপূর্ব দ্রুত ঘুম থেকে উঠে ছুটে আসেন। নিজের স্ত্রী ও সন্তানকে বাঁচাতে গিয়ে তিনিও বৈদ্যুতিক তারের সংস্পর্শে জড়িয়ে পড়েন।

পরিবারের সদস্যরা গুরুতর আহত অবস্থায় অপূর্বকে উদ্ধার করে দ্রুত শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, ঘটনাটি সম্পর্কে তারা অবগত হয়েছেন। তবে এই বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দায়ের করা হয়নি। অপূর্বর অকাল মৃত্যুতে তার স্ত্রী ও মা সহ পরিবারের সদস্যদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তিনি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মাগুরায় স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল স্বামীর

আপডেট সময় : ০৫:২৫:৫৬ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬