ডোমারের হিমোগ্লোবিন ও ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনে জেলা প্রশাসক
- আপডেট সময় : ০৯:১১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ২৮৯৪৫ বার পড়া হয়েছে
ডোমারের হিমোগ্লোবিন ও ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনে জেলা প্রশাসক
“মানবতার শ্রেষ্ঠ দান, রক্ত দিয়ে বাঁচাই প্রাণ’” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নীলফামারীর ডোমার উপজেলার ১নং ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটিতে হিমোগ্লোবিন ও ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ২১ জুলাই দুপুর ১২টায় চিলাহাটি মার্চেন্টস উচ্চ বিদ্যালয় মাঠে এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
ব্লাড ক্যাম্পেইন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারীর জেলা প্রশাসক (যুগ্ম সচিব) মোঃ নায়িরুজ্জামান।
পড়ুন>> বিশ্বকাপ ফাইনালে লাল কার্ডের পর মুখ খুললেন এনজো ফার্নান্দেজ
বিশেষ অতিথি হিসেবে জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান চৌধুরী এবং জেলা সিভিল সার্জন ডা. আব্দুর রাজ্জাক।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শায়লা সাঈদ তন্বীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলার ১নং ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু, ডোমার পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন, চিলাহাটি মার্চেন্টস উচ্চ বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
পড়ুন>>কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিলেন ট্রাম্প
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ ক্যাম্পেইনের মাধ্যমে শিক্ষার্থীদের হিমোগ্লোবিন পরীক্ষা ও ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়।পাশাপাশি স্বেচ্ছায় রক্তদান সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করার আহ্বান জানানো হয়।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























