ঢাকা ১০:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসরাইলে শুরু হয়েছে ‘ডাবল খাম’ বা অবর্তমান ভোটের গণনা আরআরএফ-এ ৪৪০ পদে কর্মী নিয়োগ: ৬ নভেম্বর সিলেটে বাছাই পরীক্ষা লস অ্যাঞ্জেলেস ফ্যাশন উইকে নজর কাড়লেন বাংলাদেশি মডেল রাকিব হাসান টোকিওর আদলে ঢাকাকে পরিচ্ছন্ন করার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর সালাহউদ্দিন |: তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই ভূরুঙ্গামারীতে ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ ​নাগেশ্বরীতে ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নাগেশ্বরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব হাত ধোঁয়া দিবস ডোমারে উদযাপন কাউনিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন  

বগুড়ায় পুকুরে ডুবে ভাইবোনসহ তিন শিশুর করুণ মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বগুড়ার কাহালু উপজেলায় পুকুরে ডুবে ভাইবোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার ভালতা আদর্শ গুচ্ছগ্রামের একটি পুকুরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো ভালতা আদর্শ গুচ্ছগ্রামের বাসিন্দা মো. ফারুকের ছেলে ফাহিম (৮) ও তার বোন সুরাইয়া খাতুন (৬)। এছাড়া একই ঘটনায় প্রতিবেশী রাশেদুল ইসলামের ছেলে জাকিরুল ইসলাম (৬) মারা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ১২টার দিকে শিশু তিনটি বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরে গোসল করতে নামে। পানিতে লাফালাফি করার এক পর্যায়ে সাঁতার না জানার কারণে তারা ডুবে যায়। দীর্ঘ সময় তাদের কোনো খোঁজ না পেয়ে স্বজনরা খুঁজতে শুরু করেন। এক পর্যায়ে পানিতে জাকিরুলের চুল ভেসে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার কাজে নামেন। তারা জাকিরুল ও সুরাইয়ার মরদেহ উদ্ধার করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালিয়ে ফাহিমের মরদেহ উদ্ধার করেন।

কাহালু থানার উপপরিদর্শক (এসআই) ব্রজেন চন্দ্র মাহাতো ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, তিন শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বগুড়ায় পুকুরে ডুবে ভাইবোনসহ তিন শিশুর করুণ মৃত্যু

আপডেট সময় : ০৫:১২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬