ঢাকা ০২:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অসদাচরণের অভিযোগে অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বরখাস্ত চট্টগ্রাম বন্দরে ১৯ পদে চাকরির সুযোগ আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের উদ্যোগ সরকারের ইরান যুদ্ধের ধাক্কা সামলে ঘুরে দাঁড়াচ্ছে কাতার এয়ারওয়েজ সব মন্ত্রণালয়ে দুর্নীতিবিরোধী কমিটি গঠনের সিদ্ধান্ত সাত মাসে দেশে সর্বোচ্চ বাকস্বাধীনতা নিশ্চিত হয়েছে: মাহদী আমিন সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা অর্থনৈতিক উৎকর্ষে বহুজাতিক কোম্পানির চেয়ে কৌশলী ব্যবস্থার গুরুত্ব নয়াদিল্লিতে নতুন হাইকমিশনারের অনুমোদন ঝুলে থাকায় বেড়েছে কূটনৈতিক জটিলতা নাটকীয় জয়ে বার্সার পাশে রিয়াল, তবুও অসন্তুষ্ট মরিনহো

জামায়াতের উত্থান দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি: নুরুল হক নুর

সৃষ্টি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৯:২৬:৩৫ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬ ১২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামায়াতের উত্থান দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি: নুরুল হক নুর

জামায়াতে ইসলামীর উত্থান বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভবিষ্যতের জন্য হুমকি বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

রবিবার (১৯ জুলাই) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে গণঅধিকার পরিষদ আয়োজিত ‘রক্তস্নাত জুলাই: প্রেক্ষাপট, রক্তের ঋণ এবং কোন পথে বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং বিশেষ অতিথি হিসেবে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন উপস্থিত ছিলেন।

পড়ুন>> রাখে আল্লাহ মারে কে? অল্পতেই রক্ষা পেল হতদরিদ্র পরিবার

নুরুল হক নুর বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করতে হলে তরুণদের জামায়াতের রাজনীতি ও তাদের কথিত ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক থাকতে হবে। তিনি আরও বলেন, দেশের স্বার্থে ও বাংলাদেশের সার্বভৌমত্বের সুরক্ষায় জামায়াতের বিষয়ে সজাগ থাকা প্রয়োজন।

নুরের দাবি, জামায়াত বর্তমানে বাইরে সরকারবিরোধী বক্তব্য দিলেও ভেতরে ইতিবাচক আলোচনা করছে। তাদের উসকানিমূলক বক্তব্য মানুষকে উত্তেজিত করে আওয়ামী লীগের পুনর্বাসনের সুযোগ তৈরি করে দিচ্ছে। তিনি আওয়ামী লীগকে ইতিহাসের অতীত অধ্যায় হিসেবে অভিহিত করে দলটির সব ধরনের রাজনৈতিক তৎপরতা কঠোরভাবে দমনের আহ্বান জানান।

গণঅধিকার পরিষদের সভাপতি অভিযোগ করেন, জুলাই গণঅভ্যুত্থানের পর একটি ঐতিহাসিক সুযোগ সৃষ্টি হলেও অন্তর্বর্তী সরকারের সময়ে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে ছাত্রদের ব্যবহার করে জামায়াতপন্থীদের পদায়ন করা হয়েছে।

পড়ুন>>বাংলাদেশের বাজারে ভিভোর নতুন স্মার্টফোন ওয়াই৫০০

পুলিশ প্রশাসন, বিশ্ববিদ্যালয়, জ্বালানি খাত ও বিসিএস ক্যাডারসহ বিভিন্ন ক্ষেত্রে একটি নির্দিষ্ট রাজনৈতিক বলয়ের প্রভাব প্রতিষ্ঠার চেষ্টা চলছে বলে তিনি দাবি করেন।

নুরুল হক নুরের অভিযোগ, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রযুক্তি ব্যবহার করে জনমত প্রভাবিত করা হচ্ছে এবং এমন ধারণা তৈরি করা হয়েছে যে জামায়াতই দেশের সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি, যার সঙ্গে বাস্তবতার মিল নেই।

তিনি আরও বলেন, জুলাই আন্দোলনে অংশ নেওয়া কিছু তরুণ রাজনৈতিক ভিত্তি গড়ে তোলার আগেই জামায়াতের ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন, যা বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তোলার সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করছে। যারা জামায়াতকে সমর্থন করে তারা জামায়াতেই আছে, কিন্তু নতুন করে আরেকটি প্রক্সি রাজনৈতিক শক্তি তৈরি হলে জুলাই গণঅভ্যুত্থানের মূল চেতনা প্রশ্নবিদ্ধ হবে বলে তিনি মন্তব্য করেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জামায়াতের উত্থান দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি: নুরুল হক নুর

আপডেট সময় : ০৯:২৬:৩৫ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬