সিংড়ায় দৈনিক করতোয়া পত্রিকার ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৮:৩৬:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অগাস্ট ২০২২ ২৮৫ বার পড়া হয়েছে
নাটোর থেকে বেল্লাল হোসেন বাবু: নাটোরের সিংড়ায় উত্তরবঙ্গের পাঠক প্রিয় পত্রিকা দৈনিক করতোয়া পত্রিকার ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা, কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা কৃষি হলরুমে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়।
দৈনিক করতোয়া পত্রিকার সিংড়া উপজেলা প্রতিনিধি ও সিংড়া মডেল প্রেসক্লাবের সভাপতি এসএম রাজু আহমেদ এর সভাপতিত্বে ও সিংড়া মডেল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক জুলহাস কায়েম এর পরিচালনায় প্রধান অতিথি সিনিয়র সহকারী পুলিশ সুপার জামিল আকতার হিসেবে বক্তব্য রাখেন ।
বিশেষ অতিথি হিসেবে সহকারী কমিশনার ভূমি আল ইমরান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সেলিম রেজা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা হক রোজি, সিংড়া থানার ওসি তদন্ত রফিকুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সহ সভাপতি মাহবুব আলম বাবু প্রমুখ বক্তব্য রাখেন, ।
এছাড়াও সিংড়া মডেল প্রেসক্লাবের সহ সভাপতি আনোয়ার হোসেন আরিফ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কেন্দ্রীয় কমিটির সদস্য ও দৈনিক পুনরুত্থান পত্রিকার নাটোর জেলা প্রতিনিধি বেল্লাল হোসেন বাবু, পৌর যুব মহিলা লীগের সভাপতি সাবানা খাতুন, জি সরকারি কলেজের জিএস উম্মে আমারা সুখি সহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন ।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























