ইসলামী আন্দোলন বাংলাদেশের যুবনেতা মুফতি মিরাজুল ইসলামের জামায়াতে ইসলামীতে যোগদান : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ইসলামী আন্দোলন বাংলাদেশের যুবনেতা মুফতি মিরাজুল ইসলামের জামায়াতে ইসলামীতে যোগদান : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
খুলনায় বি-কোম্পানির দুই শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে ১৮ পদে নিয়োগ বিজ্ঞপ্তি ব্যাপক জনসমাগমে কসমেটিকা ঢাকার দ্বিতীয় দিন রাণীশংকৈলে বর্ণাঢ্য আয়োজনে শুভ জন্মাষ্টমী উদযাপন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির উদ্যোগে নীলফামারী বৌদ্ধ বিহারে বৃক্ষ রোপন কর্মসুচি পালিত রাণীশংকৈলে নির্মাণ শ্রমিক ইউনিয়নের ভোটে কামাল-কাজলের জয় সরকারের কোটি টাকার রাজস্ব ফাঁকি, আবাসিক মিটারে ১১ বছর ধরে চলছে বাণিজ্যিক ডিস ও ইন্টারনেটের সার্ভার জর্ডান, বাহরাইন ও কুয়েতে ইরানি হামলার তীব্র নিন্দা জানাল কাতার শ্রীপুরে ফার্মেসি ব্যবসায়ীর ওপর নিরাপত্তা ঘটনায় ও চাঁদা দাবির অভিযোগ, অভিযোগে জড়িত ব্যক্তি যুবদল নেতা দুবাইয়ে বিপুল সম্পদ: ৭৩ বাংলাদেশির আর্থিক তথ্য পেতে মরিয়া দুদক

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুবনেতা মুফতি মিরাজুল ইসলামের জামায়াতে ইসলামীতে যোগদান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
ইসলামী আন্দোলন বাংলাদেশের যুবনেতা মুফতি মিরাজুল ইসলামের জামায়াতে ইসলামীতে যোগদান
বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান ফরম পুরণ করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুবনেতা মুফতি মিরাজুল ইসলাম।

 

 

 

 

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুবনেতা মুফতি মিরাজুল ইসলামের জামায়াতে ইসলামীতে যোগদান

 

 

ইসলামী আন্দোলন বাংলাদেশ, ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন যুব আন্দোলনের ৬ নম্বর ওয়ার্ড সভাপতি এবং সদর ইউনিয়ন যুব আন্দোলনের প্রকাশনা সম্পাদক মুফতি মিরাজুল ইসলাম বাংলাদেশ জামায়াতে ইসলামীতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন।

 

 

শনিবার (১৮ জুলাই) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভূরুঙ্গামারী উপজেলা শাখার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি দলটির সহযোগী সদস্য হিসেবে যোগদান করেন এবং সদস্যপদের নির্ধারিত ফরম পূরণ করেন।

 

 

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ভূরুঙ্গামারী উপজেলা শাখার আমীর মো. আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ভূরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি মো. তাইফুর রহমান মানিক।

পড়ুন>>ভূরুঙ্গামারীতে ভারতীয় গরু সন্দেহে ৮টি গরুসহ ৪ ব‍্যক্তি আটক

 

 

এ সময় উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারা মুফতি মিরাজুল ইসলামকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সংগঠনের পক্ষ থেকে স্বাগত জানান।

 

 

বক্তারা বলেন, ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রজীবনে ন্যায়, ইনসাফ, জবাবদিহিতা এবং ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করা সময়ের দাবি। তারা আশা প্রকাশ করেন, মুফতি মিরাজুল ইসলামের সাংগঠনিক অভিজ্ঞতা ও জনসম্পৃক্ততা বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে সহায়ক হবে।

 

পড়ুন>>হারাগাছে মাদক-ক্যাসিনো মামলার আসামী ইয়াবাসহ গ্রেফতার

 

যোগদান শেষে মুফতি মিরাজুল ইসলাম উপস্থিত সবার কাছে দোয়া কামনা করেন। তিনি বলেন, মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন, ইসলামী আদর্শের প্রচার এবং ন্যায়ভিত্তিক, কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানের সমাপ্তিতে তাঁর জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!