শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিসহ ৮ দফা দাবিতে মহাসড়ক অবরোধ
- আপডেট সময় : ০৩:০৪:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ৩৯৯০১ বার পড়া হয়েছে
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিসহ ৮ দফা দাবিতে মহাসড়ক অবরোধ
চলমান এইচএসসি পরীক্ষায় প্রশ্নপত্রে ত্রুটি, পরীক্ষা পদ্ধতির প্রতিবাদ ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিসহ ৮ দফা দাবিতে রাজধানীর উত্তরায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন এইচএসসি পরীক্ষার্থীরা।
পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (১৪ জুলাই, ২০২৬ ) সকাল ১০টা পর থেকে দুপুর আড়াই টায় পুলিশী বাঁধার মুখে এ রিপোর্ট লেখা পর্যন্ত তারা আন্দোলন চলছিল।
জানা গেছে, আজ সকাল ১০টা থেকেই উত্তরার বিএনএস সেন্টার এর সামনে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জড়ো হতে থাকেন। পরে দুপুর ২টার দিকে তারা একত্রিত হয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং বিক্ষোভ শুরু করেন।
পড়ুন>> তাহিরপুরে ইয়াবাসহ সাবেক চেয়ারম্যানের ছেলে ও দুই সহযোগী আটক
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন। উত্তরা বিভাগের পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের প্রয়োজনীয় সদস্য মোতায়েন রয়েছে। কিছুক্ষণ মহাসড়কে যানচলাচল বন্ধ ছিল।
এদিকে, আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে তারা সড়কে অবস্থান নিলে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। কয়েক হাজার শিক্ষার্থী সড়কে অবস্থান নিয়ে ভুয়া ভুয়া শ্লোগান দেয় এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেন। এর ফলে গাজীপুর ও বিমানবন্দর সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পথচারী, বাসযাত্রী ও সাধারণ মানুষ চরম দুর্ভোগের শিকার হন।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, চলমান এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্রে ত্রুটি এবং পরীক্ষা পদ্ধতির প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের একটি অংশ অবরোধ করে বিক্ষোভ করছেন এইচএসসি ২৬ ব্যাচের শিক্ষার্থীরা। তারা পরীক্ষা স্থগিতের পাশাপাশি ৮ দফা দাবি তুলে ধরেছেন এবং সরকারের প্রতি দাবি পূরণে এক ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন।
পড়ুন>>কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০ পদ শূন্য: ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা
শিক্ষার্থীরা জানিয়েছেন, তারা কোনো জনদুর্ভোগ সৃষ্টি করতে চান না, বরং একটি মানবিক ও শিক্ষার্থী-বান্ধব শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে চান। যদি এক ঘণ্টার মধ্যে তাদের দাবিগুলো নিয়ে কোনো সুরাহা না হয়, তবে তারা পুরো মহাসড়ক দিনব্যাপী অবরোধ করার হুঁশিয়ারি দিয়েছেন।
শিক্ষার্থীদের ৮ দফা দাবি:
১. দায় স্বীকার: শিক্ষা মন্ত্রণালয়কে নিজেদের ব্যর্থতার দায় স্বীকার করে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হবে।
২. গবেষণা বন্ধ: এইচএসসি ২৬ ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে কোনো প্রকার বিতর্কিত পরীক্ষা-নিরীক্ষা বা গবেষণা চালানো বন্ধ করতে হবে।
৩. পরীক্ষা স্থগিত: দেশজুড়ে পরীক্ষা নেওয়ার মতো অনুকূল পরিস্থিতি তৈরি না হওয়া পর্যন্ত চলমান পরীক্ষা স্থগিত রাখতে হবে।
৪. ভুলের জন্য ক্ষমা: পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ৬ ও ৭ নম্বর প্রশ্নে ভুলের জন্য সংশ্লিষ্টদের ক্ষমা চাইতে হবে।
৫. ক্ষতিপূরণ: প্রশ্নপত্রে ত্রুটির কারণে বিজ্ঞান বিভাগের সকল বোর্ডের পরীক্ষার্থীকে বাধ্যতামূলক ১৪ নম্বর প্রদান করতে হবে।
আরও পড়ুন>> ভূরুঙ্গামারীতে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ
৬. শিক্ষার্থী-বান্ধব ব্যবস্থা: শিক্ষা ব্যবস্থাকে অবশ্যই শিক্ষার্থী-বান্ধব ও চাপমুক্ত করতে হবে।
৭. মান উন্নয়ন: গত দুই বছরের প্রস্তুতির সাথে সামঞ্জস্য রেখে প্রশ্নপত্রের মান উন্নয়ন করতে হবে।
৮. প্রাথমিক গুরুত্ব: সরকারকেও শিক্ষা ব্যবস্থায় সংস্কারে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
শিক্ষার্থীদের এই আন্দোলনের ফলে মহাসড়কের ওই এলাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সংশ্লিষ্টদের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা।
ডিএনপির উত্তরা পূর্ব থানার কর্তব্যরত এক পুলিশ কর্মকর্তা জানান, শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ করা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত রয়েছেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























