ঢাকা ০১:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাউনিয়া বাসস্ট্যান্ড শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি অনুমোদন টুপামারীতে কিসামত দোগাছি প্রিমিয়ার লীগ ২০২৬-এর উদ্বোধন তিব্র শিক্ষক সংকটে চলছে তাহিরপুরে হাওরাঞ্চলের দুর্গম এলাকার প্রাথমিক বিদ্যালয়গুলো সুন্দরগঞ্জে ১৩৫ মণ্ডপে হবে শারদীয় দুর্গোৎসব ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল ১৬ বছরের রকিরের মদিনার বিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলা: দায় অস্বীকার হুতিদের ফ্লাইদুবাইয়ের ঘটনায় ইরান জড়িত থাকলে কঠোর হামলা: ট্রাম্প দেশে হাম ও উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ১১১৪ ইসরায়েলি নির্বাচনে নেতানিয়াহুকে সমর্থন দিতে ট্রাম্পের অনীহা মিরপুরে সরকারি ভবনের লিফট ছিঁড়ে শিশুসহ আহত তিন

স্বপ্ন আর গুজবে জীবিত দাফন সন্দেহে তরুণীর কবর খুঁড়লেন স্বজনরা

ভোলা প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:২৬:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬ ৩৯৯২০ বার পড়া হয়েছে

স্বপ্ন আর গুজবে জীবিত দাফন সন্দেহে তরুণীর কবর খুঁড়লেন স্বজনরা

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্বপ্ন আর গুজবে জীবিত দাফন সন্দেহে তরুণীর কবর খুঁড়লেন স্বজনরা

স্বপ্ন আর গুজবে জীবিত দাফন সন্দেহে তরুণীর কবর খুঁড়লেন স্বজনরা।
ভোলা সদর উপজেলায় মৃত্যুর ১৮ দিন পর এক তরুণীর কবর খুঁড়ে দেখেছেন তার স্বজনরা। স্বপ্নে জীবিত থাকার দাবি এবং কবর থেকে সুগন্ধি বের হওয়ার গুজবকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৬ জুন) বিকেলে উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চর রমেশ গ্রামের হোসেন লাহারি বাড়িতে এ ঘটনা ঘটে। পরে কবরের ভেতরে মরদেহের স্বাভাবিক পচন দেখা গেলে সেটি পুনরায় আগের অবস্থায় দাফন করা হয়।

মৃত মরিয়ম খলিল লাহারি ও তাসনুর বেগম দম্পতির সাত সন্তানের মধ্যে দ্বিতীয়। পরিবারের আর্থিক সংকট দূর করতে কয়েক বছর আগে তিনি চট্টগ্রামে গিয়ে একটি পোশাক কারখানায় কাজ শুরু করেন।

পড়ুন>> ফেনী সংস্কারে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত পুলিশ সুপার

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদুল আজহার ছুটিতে গত ২৬ মে বাড়িতে আসেন মরিয়ম। বাড়িতে আসার পর তিনি অসুস্থ হয়ে পড়েন। পরিবারের সদস্যরা বাড়িতেই তার চিকিৎসার ব্যবস্থা করেন। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় ২৮ মে ভোরে, ঈদের দিন, নিজ বাড়িতে তিনি মারা যান। পরে ঈদের নামাজ শেষে বাড়ির সামনের মসজিদ প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হয় এবং পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

পড়ুন>> বিশ্বনাথে ৩ সাংবাদিক সংগঠনের যৌথ সভা অনুষ্ঠিত

দাফনের কয়েকদিন পর এলাকায় গুজব ছড়িয়ে পড়ে যে মরিয়মের কবর থেকে সুগন্ধি বের হচ্ছে। একই সঙ্গে পরিবারের কয়েক সদস্য দাবি করেন, তারা স্বপ্নে মরিয়মকে দেখেছেন এবং তিনি নাকি জানিয়েছেন যে তাকে জীবিত অবস্থায় দাফন করা হয়েছে।

এসব ঘটনা নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয় এবং প্রতিদিনই কবরটি দেখতে ভিড় জমাতে থাকেন উৎসুক মানুষ।

স্থানীয় পাঞ্জেখানা মসজিদের ইমাম আবুল কাশেম বলেন, “আমি মরিয়মের জানাজার নামাজ পড়িয়েছি। পরে পরিবারের সদস্যরা আমাকে জানান, মরিয়মের ভাই ও ছোট বোন স্বপ্নে দেখেছে সে কবরের মধ্যে জীবিত রয়েছে। বিষয়টি অন্য আলেমদের সঙ্গে আলোচনা করলে তারা এটিকে অবাস্তব বলে মত দেন।”

তিনি আরও জানান, কবর থেকে সুগন্ধি বের হওয়ার কথা শুনে কবরের ওপর অতিরিক্ত মাটি দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল এবং পরিবার সেটি করেছিল।

তবে মঙ্গলবার বিকেলে প্রায় ৩০০ থেকে ৪০০ মানুষের উপস্থিতিতে মরিয়মের স্বজনরা কবর খোঁড়েন। কবর খুলে তারা দেখতে পান মরদেহে স্বাভাবিকভাবেই পচন ধরেছে। এরপর পুনরায় মরদেহ দাফন করে কবরটি আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া হয়।

প্রতিবেশী লোকমান লাহারি জানান, “মরিয়ম প্রায় ছয়-সাত বছর ধরে চট্টগ্রামে গার্মেন্টসে চাকরি করতেন। ঈদের আগে বাড়ি এসে অসুস্থ হন। ঈদের দিন ভোরে তার মৃত্যুর খবর পাই এবং সেদিনই তাকে দাফন করা হয়।”
কবর খোঁড়ার কাজে সহযোগিতা করা স্থানীয় বাসিন্দা কালু বলেন, “স্বজনদের সন্দেহ ছিল মরিয়ম বেঁচে আছে কি না। সে কারণেই কবর খোঁড়া হয়েছে। কবর খুলে দেখা গেছে তিনি মৃত অবস্থাতেই আছেন। কবরের ভেতর থেকে কোনো সুগন্ধিও পাওয়া যায়নি।”

আরও পড়ুন>>হাসপাতালের টয়লেটে যুবক-নারী আটক: নারীকে নিয়ে রাত কাটানোর অনৈতিক প্রস্তাব ওয়ার্ডবয়ের

ঘটনাটি দেখতে আসা বিভিন্ন গ্রামের বাসিন্দারা জানান, তারা শুনেছিলেন মরিয়ম নাকি কবরের মধ্যে জীবিত এবং কবর থেকে সুগন্ধি বের হচ্ছে। পরে এসে তারা জানতে পারেন, এসব তথ্যের কোনো সত্যতা নেই।

শোকাহত পরিবারের সদস্যরা সরাসরি কথা বলতে না চাইলেও জানিয়েছেন, “সন্দেহ দূর করার জন্যই কবর খোঁড়া হয়েছিল। এখন আমাদের সন্দেহ দূর হয়েছে।”

এ বিষয়ে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মনিরুল ইসলাম বলেন, “পরিবারের সদস্যরা আগে থানায় এসে জানিয়েছিল কবর থেকে সুগন্ধি বের হচ্ছে এবং স্বপ্নে মরিয়মকে জীবিত দেখেছে। তখন আমি তাদের বলেছিলাম, কবর খুঁড়তে হলে আদালতের অনুমতি নিতে হবে। তবে কবর খোঁড়ার বিষয়টি আজ আমি অবগত নই।”

ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে চলছে নানা আলোচনা।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

স্বপ্ন আর গুজবে জীবিত দাফন সন্দেহে তরুণীর কবর খুঁড়লেন স্বজনরা

আপডেট সময় : ১১:২৬:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬