বিশ্বনাথে ৩ সাংবাদিক সংগঠনের যৌথ সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১০:৫১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ২৮৬৪৪ বার পড়া হয়েছে
বিশ্বনাথে ৩ সাংবাদিক সংগঠনের যৌথ সভা অনুষ্ঠিত
সিলেটের বিশ্বনাথে গতকাল মঙ্গলবার রাতে বিশ্বনাথ প্রেসক্লাব, বিশ্বনাথ মডেল প্রেসক্লাব ও বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের এক যৌথ সভা পৌর শহরের একটি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। সভায় তিন সংগঠন যৌথভাবে সাংবাদিকতার মৌলিক বিষয়ে যথাক্রমে অপসাংবাদিকতা দূর করা, সাংবাদিকদের হয়রানির বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালনসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে এক সাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়েরের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সভাপতি এম. আর টুনু তালুকদার, বিশ^নাথ সাংবাদিক ইউনিয়নের আহবায়ক মশিউর রহমান, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি তজম্মুল আলী রাজু, বর্তমান সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাবেক সভাপতি আশিক আলী, বর্তমান সাধারণ সম্পাদক সালেহ আহমদ সাকী।
পড়ুন>> নির্দিষ্ট ব্যবহারকারীদের চাহিদা মাথায় রেখে স্মার্টফোন পোর্টফোলিও সাজাচ্ছে ইনফিনিক্স
এছাড়াও কোষাধ্যক্ষ আব্দুস সালাম, বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য আব্দুস সালাম মুন্না, সমুজ আহমদ সায়মন, মোস্তাক আহমদ মোস্তফা, জাহান মিয়া, মাজহারুল ইসলাম সাব্বির, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সদস্য আফজল মিয়া, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সদস্য কামরুল হাসান, হাবিবুর রহমান, আব্দুল্লাহ।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























