রাষ্ট্রপতি ও সেনাপ্রধান নিয়োগ ছিল ভুল সিদ্ধান্ত: শেখ হাসিনার সামনেই ওবায়দুল কাদেরের নজিরবিহীন সমালোচনা!
(&
আওয়ামী লীগের দৃঢ়ফ তাঁর নেওয়া কিছু গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও প্রশাসনিক সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে আয়োজিত এক ভার্চ্যুয়াল সভায় তিনি বর্তমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে নিয়োগ দেওয়াকে ‘বিরাট ভুল সিদ্ধান্ত’ এবং ‘আবেগের বশবর্তী’ বলে অভিহিত করেছেন।
বিস্তারিত সংবাদ:গত ৭ জুন আয়োজিত আওয়ামী লীগের এই ভার্চ্যুয়াল সভায় ওবায়দুল কাদের তাঁর বক্তব্যে দলের শীর্ষ নেতৃত্বের নেওয়া সিদ্ধান্তের সরাসরি বিরোধিতা করেন। আওয়ামী লীগের অফিশিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচারিত এই সভায় তাঁর বক্তব্য রাজনৈতিক মহলে নজিরবিহীন চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ওবায়দুল কাদের সরাসরি শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, রাজনীতিতে আবেগের বশবর্তী হয়ে সিদ্ধান্ত নেওয়ার খেসারত আজ পুরো দলকে দিতে হচ্ছে।
ওবায়দুল কাদের প্রশ্ন তোলেন, যে আশা ও বিশ্বাস নিয়ে এই ব্যক্তিদের সর্বোচ্চ আসনে বসানো হয়েছিল, তাঁরা সংকটকালে দল বা নেত্রীর জন্য কী ভূমিকা রেখেছেন? তিনি বলেন, “নেত্রী, আপনি একবার ভেবে দেখবেন, আজকের রাষ্ট্রপতি আর আজকের সেনাপ্রধান আমাদের কী দিয়েছেন? আজ তাঁদের ভূমিকা কী? যে আশা নিয়ে আপনি তাঁদের ঐসব সর্বোচ্চ আসনে বসিয়েছিলেন, তার বিনিময়ে তাঁরা দলকে বা আপনাকে কী দিলেন?”
ওবায়দুল কাদের রাষ্ট্রপতির তীব্র সমালোচনা করে বলেন, আওয়ামী লীগ ঘরানার মানুষ হিসেবে পরিচিত হয়েও রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ক্ষমতার পরিবর্তনের পর বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলেছেন এবং বিগত সরকারকে ‘ফ্যাসিস্ট’ ও ‘স্বৈরাচারী’ বলে অভিহিত করেছেন। এমনকি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার অধ্যাদেশে সই করার বিষয়টিও তিনি উল্লেখ করেন।
সেনাপ্রধানের ভূমিকা নিয়ে তিনি দাবি করেন, ৫ আগস্টের আগে সেনাপ্রধানের দেওয়া আশ্বাসের ওপর ভিত্তি করেই দল কঠোর অবস্থানে যায়নি। কিন্তু শেষ পর্যন্ত সেনাবাহিনীর ভূমিকা ও ‘জুলাই ষড়যন্ত্র’ সরকারের পতন ত্বরান্বিত করেছে। ওবায়দুল কাদের তাঁর ভাষণে সাফ জানিয়ে দেন, বিশেষ করে যখন আন্তর্জাতিক ভূ-রাজনীতি অত্যন্ত জটিল, সেখানে আবেগের বশবর্তী হয়ে সিদ্ধান্ত নেওয়ার কোনো অবকাশ নেই।
সভায় উপস্থিত সূত্রগুলো জানিয়েছে, ওবায়দুল কাদেরের এমন বিস্ফোরক বক্তব্যের সময় শেখ হাসিনা উপস্থিত থাকলেও তিনি তাৎক্ষণিকভাবে কোনো পাল্টা প্রতিক্রিয়া দেখাননি। তবে অন্যদিনের তুলনায় তাঁর সমাপনী বক্তব্য বেশ সংক্ষিপ্ত ছিল এবং তিনি ওবায়দুল কাদেরের তোলা প্রশ্নগুলো সুকৌশলে এড়িয়ে গেছেন। #ওবায়দুল_কাদের #শেখ_হাসিনা #আওয়ামী_লীগ #রাষ্ট্রপতি #সেনাপ্রধান৳) #ভুল_সিদ্ধান্ত #বিস্ফোরক_মন্তব্য #ভার্চ্যুয়াল_সভা #বাংলাদেশ_রাজনীতি #ব্রেকিং_নিউজ #ষড়যন্ত্র #ক্ষমতার_পরিবর্তন #ObaidulQuader #SheikhHasina #PresidentBD #ArmyChiefBD #PoliticalCrisis #AwamiLeague #BreakingNewsBD #BangladeshPolitics #GeoPolitics #AL_VirtualMeeting
Leave a Reply