এনসিপি সদস্য সচিব আখতার হোসেন এমপি বলেছেন তরুণরাই নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখাচ্ছে। তারা শুধু কাউনিয়ার প্রত্যন্ত এলাকায় নয় তাদের সম্মিলিত প্রচেষ্ঠায় সমাজ ও দেশকে অনেকদূর এগিয়ে নিয়ে যাওয়ার নতুন দিনের দিশা দাড় করিয়ে দিতে পারবে ইনশাআল্লাহ। সেই সব তরুণ প্রজন্ম কে আমাদের সেলুট জানাতে হয়। তরুণরাই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ।
কাউনিয়ার তকিপল বাজার এলাকায় বুধবার বিকালে সরকার পাড়া যুব সংঘ আয়োজিত বৃক্ষ রোপন ও ঈদ উপহার বিতরণ কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জামাত নেতা আব্দুল মান্নান সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মোঃ খোরশেদ আলম,এডভোকেট মোজাহারুল আলম বাবলু, এনসিপি উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, সরকার পাড়া যুব সংঘের সদস্য জোবাইদুল ইসলাম, বিলাল হোসেন প্রমূখ।
এছাড়াও তিনি পল্লী বিদ্যুৎ বিভাগের দূনীর্তির বিষয়ে এলাকাবাসীর অভিযোগে প্রেক্ষিতে বলেন, একটি পরিবারে কয়েকটি বাল্প, দু-চারটি ফ্যান চললে বিদ্যুৎ বিল আসার কথা কয়েশো’ টাকা সেখানে যদি বিদ্যুৎ বিল আসে ৭ হাজার টাকা তাহলে ওই কৃষক পরিবারের উপর এটা রীতিমতো জুলুম। এটা রাষ্ট্রীয় অব্যবস্থাপনার চুড়ান্ত নজীর। এ ভাবে একটা ব্যবস্থাপনা চলতে পারেনা। এজন্য ওই গৃহস্থ পরিবার কিন্তু দায়ী না। হয়তো বিদ্যুৎ লাইনে বা মিটারে কোন এক ব্যবস্থায় ত্রুটি হয়েছে। ফলে যে পরিমান বিদ্যুৎ বিল আসার কথা ছিল তা ত্রুটির কারণে কয়েক গুণ বাড়িয়ে বিল এসেছে।
এ ভুলটা গৃহস্থ বা কৃষকের না। এ ভুলটা যারা বিদ্যুৎ সাপ্লাই দেন তাদের ভুল। কিন্তু ভুলের মাশুল গুনতে হচ্ছে নিরীহ গ্রাহকে কে। এটা চলতে দেওয়া যাবে না। কোন গ্রাহক যাতে আর অতিরিক্ত বিদ্যুৎ বিলের কোন ঝামেলায় না পড়ে সে বিষয়ে দুই উপজেলার বিদ্যুৎ কর্মকর্তার সাথে কথা বলে তাদেরকে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হবে ইনশাআল্লাহ। এছাড়াও তিনি স্বচ্ছতার ভিত্তিতে সরকারি অনুদানের টাকা মসজিদ মাদ্রাসা মন্দির সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিতরণ করার কথা বলেন।
পরে তিনি এলাকাবাসীর মধ্যে ফলজ, বনজ, ঔষধী গাছের চারা ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন।
Leave a Reply