ঠাকুরগাঁওয়ে মতবিনিময় সভায় সাংবাদিকদের ঐক্য ও বস্তুনিষ্ঠতার ওপর গুরুত্বারোপ করলেন মির্জা ফখরুল : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ঠাকুরগাঁওয়ে মতবিনিময় সভায় সাংবাদিকদের ঐক্য ও বস্তুনিষ্ঠতার ওপর গুরুত্বারোপ করলেন মির্জা ফখরুল : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
লা লিগায় টানা তৃতীয় জয়: মালাগাকে ৪-০ গোলে উড়িয়ে উড়ছে মরিনিওর রিয়াল জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিরোধী দলকে কমিটিতে আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর আজ ৩১ আগস্ট; দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা: কমতে পারে তাপমাত্রা শুভ সকাল; আজ সোমবার ৩১ আগস্ট ২০২৬: আজকের রাশিফল ঢাকায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি; নারীসহ গুলিবিদ্ধ ৩ আজ সোমবার ৩১ আগষ্ট ২০২৬: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ সোমবার ৩১ আগষ্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা নওগাঁর পুলিশ সুপার তারিকুল ইসলামের আইজিপি সম্মাননা জমিসংক্রান্ত বিরোধে জলঢাকায় আগাছানাশক প্রয়োগে ধান ক্ষেত ধ্বংসের অভিযোগ সংবাদ প্রকাশের পর প্রতিবন্ধী পরিবারের পাশে শায়লা সাঈদ তম্বী  

ঠাকুরগাঁওয়ে মতবিনিময় সভায় সাংবাদিকদের ঐক্য ও বস্তুনিষ্ঠতার ওপর গুরুত্বারোপ করলেন মির্জা ফখরুল

ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবীর
  • প্রকাশিত : শুক্রবার, ২৯ মে, ২০২৬
ঠাকুরগাঁওয়ে মতবিনিময় সভায় সাংবাদিকদের ঐক্য ও বস্তুনিষ্ঠতার ওপর গুরুত্বারোপ করলেন মির্জা ফখরুল।

 

 

ঠাকুরগাঁওয়ে মতবিনিময় সভায় সাংবাদিকদের ঐক্য ও বস্তুনিষ্ঠতার ওপর গুরুত্বারোপ করলেন মির্জা ফখরুল

 

 

ঠাকুরগাঁওয়ে মতবিনিময় সভায় সাংবাদিকদের ঐক্য ও বস্তুনিষ্ঠতার ওপর গুরুত্বারোপ করলেন মির্জা ফখরুল।
সাংবাদিকদের অধিকার রক্ষা, ন্যায্য বেতন নিশ্চিত এবং গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

 

 

তিনি বলেন, সাংবাদিকদের মধ্যে বিভাজন ও ঐক্যের অভাব থাকায় অনেক গণমাধ্যমকর্মী আজও ওয়েজবোর্ড অনুযায়ী ন্যায্য বেতন থেকে বঞ্চিত হচ্ছেন।

 

 

 

শুক্রবার (২৯ মে) দুপুরে ঠাকুরগাঁওয়ের মির্জা রুহুল আমিন মিলনায়তনে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পড়ুন>> নীলফামারী সদর হাসপাতালে এমপির আকস্মিক পরিদর্শন

 

 

মির্জা ফখরুল বলেন, “সাংবাদিকতা অত্যন্ত কঠিন, ঝুঁকিপূর্ণ ও চ্যালেঞ্জিং একটি পেশা। পৃথিবীর এমন কোনো দেশ নেই, যেখানে সাংবাদিকরা নির্যাতনের শিকার হননি। অথচ সমাজ ও রাষ্ট্র গঠনে সাংবাদিকদের অবদান অপরিসীম।”

 

 

 

তিনি বলেন, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই দেশ ও জাতির কল্যাণ বয়ে আনতে পারে। সংবাদ প্রকাশের আগে অভিযুক্ত কিংবা বিপরীত পক্ষের বক্তব্য নেওয়ারও আহ্বান জানান তিনি। একই সঙ্গে তিনি সাংবাদিকদের বেশি বেশি পড়াশোনা ও তথ্যভিত্তিক লেখালেখির ওপর গুরুত্বারোপ করেন।

 

 

 

সাংবাদিকতার মর্যাদা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, “দৈনিক ইত্তেফাকের সাবেক সম্পাদক মানিক মিয়া মন্ত্রী না হয়েও মন্ত্রী তৈরি করেছেন। একজন সাংবাদিকের কলম সমাজকে বদলে দেওয়ার শক্তি রাখে।”

পড়ুন>> নাগেশ্বরীতে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

 

 

 

সভায় তিনি বহুল আলোচিত সাগর-রুনি হত্যা মামলার প্রসঙ্গ টেনে বলেন, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সেই হত্যার রহস্য উদঘাটন না হওয়া জাতির জন্য দুঃখজনক।দেশের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, “জুলাই অভ্যুত্থানের পর দেশে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে সাংবাদিকদের দেশ ও মানুষের পক্ষে আরও সাহসী ভূমিকা রাখতে হবে।”

 

 

এ সময় সরকারের ফ্যামিলি কার্ড কার্যক্রমকে যুগান্তকারী উদ্যোগ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এর মাধ্যমে নারীদের অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়ন আরও শক্তিশালী হবে।ঠাকুরগাঁওয়ের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে ইতিবাচক সংবাদ প্রকাশের জন্যও সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি।

 

 

সভায় ঠাকুরগাঁও প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান মিঠুসহ জেলা ও বিভিন্ন উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সিনিয়র সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!