কাউনিয়ায় আলোর দিশারী পাঠাগারে জাপানি ভাষা কোর্সে ভর্তির মৌখিক পরীক্ষা
- আপডেট সময় : ০৯:০৩:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ ১২৯৪৭ বার পড়া হয়েছে
কাউনিয়ায় আলোর দিশারী পাঠাগারে জাপানি ভাষা কোর্সে ভর্তির মৌখিক পরীক্ষা
রংপুরের কাউনিয়ায় জ্ঞানভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে প্রতিষ্ঠিত ‘আলোর দিশারী পাঠাগারের উদ্যোগে জাপানি ভাষা শিক্ষা কোর্সে ভর্তিচ্ছু প্রশিক্ষণার্থীদের মৌখিক পরীক্ষা রবিবার (১২ এপ্রিল) বিকালে পাঠাগার কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। জাপানে কর্মসংস্থানের লক্ষ্যে আগ্রহী বিপুলসংখ্যক প্রশিক্ষণার্থী এতে অংশগ্রহণ করেন।
পড়ুন>> কালোবাজারি ঠেকাতে কুড়িগ্রামে জ্বালানি তেলে ‘ফুয়েল কার্ড’ ব্যবস্থা
ভাইভা বোর্ডে দায়িত্ব পালন করেন সাবেক জেলা কৃষি কর্মকর্তা ড.আবু জামান সরকার। তিনি প্রশিক্ষণার্থীদের যোগ্যতা, আগ্রহ ও সম্ভাবনা যাচাই করে দিকনির্দেশনা মূলক পরামর্শ প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন। পাঠাগারের সাধারণ সম্পাদক ও কাউনিয়া মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোঃ হুমায়ুন কবীর তারা, মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোঃ সাইফুল ইসলাম মুক্তা এবং পাঠাগারের দপ্তর সম্পাদক আশরাফুল হাবীব তুহিন-সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
পাঠাগার সূত্রে জানা গেছে, আগামী ১৫ এপ্রিল থেকে ৪ মাস মেয়াদি জাপানি ভাষা কোর্স শুরু হবে। এই কোর্সের মাধ্যমে প্রশিক্ষণ প্রাপ্তদের সরকারি ব্যবস্থাপনায় জাপানে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।
আয়োজকরা জানান, জাপানি ভাষায় দক্ষতা অর্জনের মাধ্যমে দেশের তরুণরা বিদেশে কর্মসংস্থানের সুযোগ পেয়ে আত্মনির্ভরশীল হয়ে উঠতে পারবে এবং জাতীয় অর্থনীতিতেও ইতিবাচক অবদান রাখতে সক্ষম হবে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























