গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় কাউনিয়ার পিকআপ চালকসহ দুই জনের মৃত্যু
- আপডেট সময় : ০৯:২৩:০২ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬ ২২০৬২ বার পড়া হয়েছে
গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় কাউনিয়ার পিকআপ চালকসহ দুই জনের মৃত্যু
গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় কাউনিয়ার পিকআপ চালকসহ দুই জনের মৃত্যু।
রংপুর- ঢাকা মহাসড়কে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জের কুমোরপুর নামক স্থানে রোববার রাত আনুমানিক ৯ টার দিকে চাকা পাংচার হওয়া দাঁড়িয়ে থাকা পিকআপ গাড়িতে কার্ভাড ভ্যান গাড়ি ধাক্কা দিলে কাউনিয়ার পিকআপ গাড়ির চালক রকি মিয়া তার সহযোগী আল- আমিনের মৃত্যু হয়েছে। তাদের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে উপজেলার বালাপাড়া ইউনিয়নের হরিশ্বর গ্রামের শাহাবুদ্দিনের পুত্র আল-আমিন(২৭) ও গাড়ির চালক সাহাবাজ গ্রামের আলমগীর হোসেনের পুত্র রকি মিয়া (২৮) বিভিন্ন ভাংড়ী মালামাল নিয়ে পিকআপ ভ্যানে করে ঢাকায় যাচ্ছিল রোববার রাত আনুমানিক ৯ টার দিকে রংপুর -ঢাকা মহাসড়কে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কুমোরপুর নামক স্থানে পৌঁছিলে হঠাৎ করে পিক-আপ গাড়ির পিছনের চাকা পাংচার হয়ে যায়। গাড়ি চালক রকি মিয়া গাড়ীর নীচে শুয়ে চাকা মেরামতের কাজ করছিল এবং আল-আমিন তাকে সহযোগিতা করছিল।
পড়ুন>> চর বলরামপুর বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল
হঠাৎ করে একটি দ্রুতগামী কাভার্ড ভ্যান গাড়ি দাঁড়িয়ে থাকা গাড়িতে সজোরে ধাক্কা দিলে পিকআপ গাড়ির চালক রকি মিয়া ঘটনা স্থলেই প্রাণ হারায় এবং গুরুত্বর আহত অবস্থায় আল-আমিনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সে রোববার রাতেই সে মৃত্যু বরণ করে।
সোমবার সকালে কাউনিয়ায় গ্রামের বাড়িতে রকি মিয়া ও আল-আমিনের লাশ নিয়ে আসলে এক হৃদয় বিদারক দৃর্শ্যের অবতারণা হয়। পরিবারের লোকজনের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। এলাকায় নেমে আসে শোকের ছায়া।
পড়ুন>> রাণীশংকৈলে পুলিশ কনস্টেবল নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করতে সচেতনতামূলক সভা
কাউনিয়া বালাপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ আনছার আলী সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























