সংবাদ শিরোনাম :
উপসাগরীয় অঞ্চল ছাড়ল মার্কিন রণতরি ইউএসএস জর্জ ওয়াশিংটন
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৮:১৮:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে
তিন মাস অবস্থান করার পর উপসাগরীয় অঞ্চল থেকে সরে গেছে যুক্তরাষ্ট্রের শক্তিশালী বিমানবাহী রণতরি ইউএসএস জর্জ ওয়াশিংটন। ইউএসএনআই নিউজের একটি প্রতিবেদনে মার্কিন নৌবাহিনীর এক কর্মকর্তার বরাতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে রণতরিটির সরে যাওয়ার কারণ বা পরবর্তী গন্তব্য নিয়ে নৌবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করা হয়নি।
ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, মার্কিন কর্মকর্তাদের ধারণা রণতরিটি এখন জাপানে অবস্থিত নিজস্ব ঘাঁটির দিকে যাত্রা করছে। যদিও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে এটি নিশ্চিত করা হয়নি।
এর আগে সোমবার যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা আলজাজিরাকে জানিয়েছিলেন, ইউএসএস থিওডোর রুজভেল্ট মধ্যপ্রাচ্যে এসে পৌঁছেছে। ওই অঞ্চলে বর্তমানে ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ নামক আরেকটি বিমানবাহী রণতরি মোতায়েন রয়েছে।
সূত্র: দৈনিক আমার দেশ
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
সংবাদ শিরোনাম :

























