ঢাকা ০৮:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৫ জেলায় চোরাগোপ্তা হামলা ও অগ্নিসংযোগ: দুই বিএনপি নেতাসহ নিহত ৩ বিশ্ববাজারে ‘সিলেট টি’ নামে নতুন চায়ের ব্র্যান্ডের যাত্রা পাঁচলাইশে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন, নেভাল পুলিশ এইচএসসিতে ফলাফল সন্তোষ জনক হওয়ায় চিলাহাটি কলেজ শিক্ষকদের সংবর্ধনা দিল প্রেসক্লাব কাউনিয়ায় চাষীদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ ট্রাম্পকে বরণে চীনের বিরল আয়োজন, ৬৭ বছরের রীতি ভাঙলেন শি পুলিশে ৪০০০ এসআই নিয়োগ: চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় বড় বিজ্ঞপ্তি কাতারে সুন্নাহর গুরুত্ব নিয়ে আওকাফ মন্ত্রণালয়ের বিশেষ প্রচার মেঘনা আলম: ৩০ পেরিয়েও ভার্জিন ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

১৫ জেলায় চোরাগোপ্তা হামলা ও অগ্নিসংযোগ: দুই বিএনপি নেতাসহ নিহত ৩

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৩:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের বিভিন্ন প্রান্তে গত ২৪ ঘণ্টায় চোরাগোপ্তা হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মতো নাশকতামূলক ঘটনা অব্যাহত রয়েছে। ট্রেন, বাস, লেগুনা এবং গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখা লক্ষ্য করে দুর্বৃত্তরা এসব হামলা চালাচ্ছে। বিক্ষিপ্ত সংঘর্ষ ও হামলায় সারা দেশে ২৪ ঘণ্টায় দুই বিএনপি নেতাসহ মোট ৩ জন নিহত হয়েছেন। নড়াইলে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত বিএনপি’র মোটরসাইকেল শোভাযাত্রায় অতর্কিত হামলায় বিএনপি’র দুই নেতা নিহত হয়েছেন। এছাড়াও পিরোজপুরে বাসে অগ্নিদগ্ধ হয়ে এক হেলপার নিহত হয়েছেন। এ ছাড়া বুধবার রাতে পিরোজপুর, রংপুর, চট্টগ্রাম, রাজশাহী, নারায়ণগঞ্জ, হবিগঞ্জ, ময়মনসিংহ, কুমিল্লা, সিরাজগঞ্জ, দিনাজপুর, নড়াইল, ফরিদপুর ও টাঙ্গাইলসহ বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে যানবাহনে অগ্নিসংযোগ, পেট্রোল বোমা নিক্ষেপ ও ভাঙচুরের ঘটনা ঘটে। শামসুদ্দোহা জানান, গত রাত ১টা ২৪ মিনিটের দিকে রাস্তা থেকে কে বা কারা ভবনের নিচতলায় অবস্থিত এরিয়া অফিসের বারান্দার জানালায় দু’টি পেট্রোল বোমা বা ককটেল নিক্ষেপ করে। ধারণা করা হচ্ছে তালাবদ্ধ বারান্দায় পেট্রোল নিক্ষেপ করে আগুন জালিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেছে দুর্বৃত্তরা। ব্যাংকের শাখা ব্যবস্থাপক সোমিত সরকার জানান, ভোরে শব্দ পেয়ে দোতলা থেকে নিচে নেমে বারান্দায় আগুন জ্বলতে দেখেন। বুধবার রাত সাড়ে ৩টার দিকে এশিয়ান হাইওয়ে সড়কের গোলাকান্দাইল এলাকার রশিদ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। মঙ্গলবার রাতে উপজেলার অতিথপুর রেলস্টেশনের প্ল্যাটফরমে পেট্রোল ঢেলে আগুন দেয়ার ৪১ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে নিরাপত্তা প্রহরীদের সহযোগিতায় পানি ঢেলে আগুন নেভানো হয়। নেত্রকোণা প্রতিনিধি জানান, বারহাট্টায় রেলস্টেশন, রেললাইন ও ইউনিয়ন বিএনপি’র কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ওই ভিডিওতে দেখা যায়, স্টেশনের প্ল্যাটফরম চত্বরের বিভিন্ন অংশ ও কয়েকটি পিলারে তরল দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দিচ্ছে এক যুবক। মেহেরপুর প্রতিনিধি জানান, গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া গ্রামের পৃথক স্থান থেকে ৬টি বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে।

নড়াইলে বিএনপি’র শোভাযাত্রায় হামলা ও মৃত্যু

কালিয়া (নড়াইল) প্রতিনিধি জানান, নড়াইলের কালিয়ায় সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি’র শোভাযাত্রায় অতর্কিত হামলা করেছে নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। জানা যায়, সন্ধ্যার দিকে কালিয়া পৌরসভার বিভিন্ন সড়কে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ৪০-৫০টি মোটরসাইকেল ও গাড়ি নিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক নৈরাজ্যের প্রতিবাদে শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি পৌরসভার বেন্দারচর গ্রামের রাস্তা দিয়ে বটগাছের উত্তর পাশের সড়ক হয়ে বিপ্লব বিশ্বাসের বাড়ির পূর্বপাশে খালের কাছে পৌঁছায়। এসময় আগে থেকে ওঁৎপেতে থাকা নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৩০০-৪০০ নেতাকর্মী অতর্কিত হামলা চালায়। এতে উপজেলা কৃষকদলের সদস্য সচিব শাহীনূর ইসলাম (৪৫) ও জাসাস নেতা সোহেল রানা নিহত হয়েছেন। এছাড়া কালিয়া পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মফিজুর রহমান, কালিয়া উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক শাহীন এবং বিএনপি নেতা সোহেল শেখসহ বেশ কয়েকজন আহত হন। গুরুতর আহত সোহেল শেখ ও শাহীনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানোর পথে তাদের মৃত্যু হয়। কালিয়া সার্কেল এএসপি রবিন হালদার ও কালিয়া পৌর বিএনপির সভাপতি শেখ সেলিম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এতে কালিয়া পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মফিজুর রহমান (৪২), কালিয়া উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক শাহীন (৪৫), বিএনপি নেতা সোহেল শেখ (৩৫)’সহ বেশ কয়েকজন আহত হন। আহতদের কয়েকজনকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পথিমধ্যে শাহীন ও সোহেল শেখের মুত্যু হয়। মানুষকে পুড়িয়ে হত্যা করে আওয়ামী লীগ আবার রাজনীতিতে ফিরে আসতে চায়। এ সময় ঘটনাস্থলের পাশে অবস্থিত সিদ্দিকীয়া বিশ্ব ইসলাম মিশনের শিক্ষার্থীরা বিষয়টি টের পান।

পিরোজপুর ও রংপুরে অগ্নিসংযোগ

পিরোজপুরের ভান্ডারিয়ায় বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা দু’টি বাসে রাতে দুর্বৃত্তরা আগুন দেয়। এতে সিয়াম হোসেন (২৫) নামে এক হেলপার দগ্ধ হয়ে নিহত হন। স্থানীয়রা জানায়, মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা বাস দু’টিতে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. মনির হোসেন এটিকে ফ্যাসিবাদী শক্তির পরিকল্পিত নাশকতা বলে অভিহিত করেছেন। অন্যদিকে রংপুরে দু’টি বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। ভোরে একটি কোচিং সেন্টারের বাসে ও দুপুরে টার্মিনাল এলাকায় বাসে আগুন দেয়ার ঘটনা ঘটে। পুলিশের দাবি দুপুরে বাসটিতে আগুন লাগার ঘটনাটি দুর্ঘটনাবশত হলেও বাস কর্তৃপক্ষ এটিকে নাশকতা বলে দাবি করছে। স্থানীয় সূত্র মতে, ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বরিশাল মালিক সমিতির ‘বাহক’ ও ঝালকাঠি মালিক সমিতির ‘লিসা’ নামের দু’টি বাসে আগুন দেয় একদল দুর্বৃত্ত। এ সময় বাসে আগুন দেখে টহলরত পুলিশ আশপাশের বাসের ভেতরে ঘুমন্ত ব্যক্তিদের জাগিয়ে সরিয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। জানা যায়, পর্যটন মোটেলের বিপরীত পাশে শিক্ষার্থী পরিবহনের কাজে ব্যবহৃত লুমিনাস ক্যাডেট কোচিংয়ের বাসটিতে ভোর ৪টার দিকে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে পালিয়ে যায়। মাদ্রাসার শিক্ষক এনামুল কবির কোচিং সেন্টারের মালিককে ফোন করে অগ্নিকাণ্ডের বিষয়টি অবগত করেন। এদিকে ঘটনাস্থলের পার্শ্ববর্তী টাটা শো-রুমে থাকা লোকজন অগ্নিকাণ্ডের বিষয়টি ফায়ার সার্ভিসকে জানালে তারা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নেভায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বিভিন্ন জেলায় নাশকতার বিস্তারিত

  • রাজশাহী: নগরীর বনলতা আবাসিক এলাকায় গ্রামীণ ব্যাংকের সমন্বিত জোনাল ও এরিয়া অফিসে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে। মোটরসাইকেলযোগে এসে দুর্বৃত্তরা ব্যাংক ভবনের নিচতলায় দুটি ককটেলসদৃশ পেট্রোল বোমা নিক্ষেপ করে।
  • নারায়ণগঞ্জ: ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জে একটি ট্রেনের বগির সিট এবং দু’টি লেগুনা পুড়িয়ে দেয়া হয়েছে। চাষাঢ়া রেলস্টেশনে ঢাকাগামী ট্রেনের বগিতে আগুন ছড়িয়ে পড়লে যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়, পরে রেলওয়ে স্টেশনের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এছাড়া ফতুল্লার চাঁনমারী এলাকায় পার্কিং করা দু’টি লেগুনায় আগুন দেয়া হয়।
  • টাঙ্গাইল ও চট্টগ্রাম: দেলদুয়ারে গ্রামীণ ব্যাংকের লাউহাটী শাখায় অজ্ঞাত দুর্বৃত্তরা আগুন দিয়েছে। এতে ব্যাংকের বারান্দাসহ সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। চট্টগ্রামে বিএনপি নেতার বাড়িসহ বাঁশখালী ও সাতকানিয়া এলাকাতেও নাশকতার খবর পাওয়া গেছে।
  • সিরাজগঞ্জ: নাশকতার অংশ হিসেবে সিরাজগঞ্জে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত মুন্নার বাড়ি, জেলা আওয়ামী লীগ কার্যালয় এবং জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

চৌদ্দগ্রামসহ বিভিন্ন এলাকায় মহাসড়ক অবরোধের চেষ্টাও লক্ষ্য করা গেছে।

কুমিল্লায় মহাসড়কের ওপর গাছ ফেলে যান চলাচলে বাধা সৃষ্টির অপচেষ্টা চালানো হয়।

ঘটনার পরপরই পুলিশ, ফায়ার সার্ভিস ও সড়ক বিভাগের যৌথ তৎপরতায় গাছগুলো অপসারণ করে যান চলাচল স্বাভাবিক রাখা হয়।

মঙ্গলবার রাত ১টার দিকে উপজেলার চিওড়া এলাকায় মহাসড়কের পাশের কড়ই গাছ কেটে ফেলার পর বুধবার দুপুরে পুনরায় আলকরা ইউনিয়নের লাটিমী এলাকায় একই ধরণের নাশকতার চেষ্টা করা হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং জড়িতদের শনাক্তে কাজ চালিয়ে যাচ্ছে বলে স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে।

প্রতিটি জেলাতেই নাশকতার ঘটনায় সাধারণ মানুষের মাঝে তীব্র আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। রাজনৈতিক সহিংসতার এই ধারায় সাধারণ নাগরিক ও পরিবহন শ্রমিকরা নিরাপত্তার সংকটে পড়েছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের টহল ও নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। এ পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে তিনজনে পৌঁছানোয় এলাকায় শোক ও উত্তেজনা বিরাজ করছে। সরকার ও প্রশাসন কঠোর ব্যবস্থা না নিলে পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় সচেতন নাগরিকরা। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে বিভিন্ন মহল থেকে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

১৫ জেলায় চোরাগোপ্তা হামলা ও অগ্নিসংযোগ: দুই বিএনপি নেতাসহ নিহত ৩

আপডেট সময় : ০৭:৫৩:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬