ঈদের আগে বেতন না দিয়ে গার্মেন্টস মালিক উধাও: শ্রমিকদের সড়ক অবরোধ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ঈদের আগে বেতন না দিয়ে গার্মেন্টস মালিক উধাও: শ্রমিকদের সড়ক অবরোধ : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
নতুন মন্ত্রিসভায় প্রবাসী কল্যাণ ও শ্রম মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন আরিফুল হক চৌধুরী কাতার-ওমান কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর: কৌশলগত অংশীদারিত্ব ও সমৃদ্ধির নতুন দিগন্ত সিলেটের রায়নগরে ফ্ল্যাট থেকে তিনজনের মৃত অবস্থায় পাওয়ার ঘটনায়: তদন্তে পুলিশ মাধ্যমিক বিদ্যালয়ে ইংরেজি ও গণিত শিক্ষকদের বড় অংশেরই নেই সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রি বন্ধ থাকা তিন রাষ্ট্রায়ত্ত পাটকল চালুর উদ্যোগ: বেসরকারি খাতে লিজ চুক্তি স্বাক্ষর মুন্সীগঞ্জের গজারিয়ায় ব্যবসায়ীর বাড়িতে সম্পদ সংক্রান্ত ঘটনায়: ১৫ লাখ টাকার মালামাল লুট পাকিস্তান-বাংলাদেশ সম্পর্ক: নতুন ভূরাজনৈতিক বাস্তবতায় কৌশলগত পুনর্বিন্যাস ঢাকাসহ দেশের চার বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ৪৭তম বিসিএস ভাইভা অভিজ্ঞতা: পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত জাবেদ হোসেনের মুখোমুখি হওয়া প্রশ্নগুলো দীর্ঘ তিন বছর পর সেপ্টেম্বরে মাঠে ফিরছে ফিলিস্তিনি ফুটবল লিগ

ঈদের আগে বেতন না দিয়ে গার্মেন্টস মালিক উধাও: শ্রমিকদের সড়ক অবরোধ

চট্টগ্রাম প্রতিনিধি
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
ঈদের আগে বেতন না দিয়ে গার্মেন্টস মালিক উধাও হওয়ায় বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ।

 

 

ঈদের আগে বেতন না দিয়ে গার্মেন্টস মালিক উধাও: শ্রমিকদের সড়ক অবরোধ

 

 

ঈদের ছুটি শুরুর ঠিক আগের দিন চট্টগ্রামে এক পোশাক কারখানায় বকেয়া বেতন না দিয়ে মালিক পালিয়ে যাওয়ার অভিযোগে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা।

 

 

 

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুর ১২টার দিকে নগরীর অলঙ্কার মোড় এলাকায় অবস্থিত ‘জায় ফ্যাশন’ কারখানায় এ ঘটনা ঘটে। সকালে কাজে এসে শ্রমিকরা দেখেন কারখানার মূল ফটকে তালা ঝুলছে। মালিক বা কোনো কর্মকর্তার উপস্থিতি না থাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ে শ্রমিকদের মধ্যে।

 

পড়ুন>> মিটিংয়ে না এলে ‘কার্ড বন্ধ’ -দশমিনায় বিএনপি নেতার বক্তব্যে বিতর্ক

 

 

জানা গেছে, বুধবার (১৮ মার্চ) থেকে কারখানায় ঈদের ছুটি শুরু হওয়ার কথা ছিল। তার আগেই দুই মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাস পরিশোধের কথা থাকলেও কোনো পূর্ব ঘোষণা ছাড়াই কারখানা বন্ধ করে দেওয়া হয়। এতে হতাশ ও ক্ষুব্ধ শ্রমিকরা সড়কে নেমে এসে অবরোধ গড়ে তোলেন।

 

 

 

 

 

শ্রমিকদের অভিযোগ, মালিক জামাল হোসেন রাতের আঁধারে কারখানায় তালা দিয়ে পালিয়ে গেছেন। তার বাসাও তালাবদ্ধ পাওয়া গেছে এবং মোবাইল ফোন বন্ধ রয়েছে।

 

পড়ুন>> কাউনিয়ায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন এমপি আতিক মুজাহিদ 

 

“ঈদের আগে আমাদের পাওনা দেওয়ার কথা ছিল। এখন বেতন-বোনাস ছাড়া কীভাবে ঈদ করব, জানি না”—এমন হতাশা প্রকাশ করেন আন্দোলনরত শ্রমিকরা।

 

 

 

সড়ক অবরোধের ফলে এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয় এবং চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও চালকরা।

 

 

 

খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে শ্রমিকরা সড়ক ছেড়ে কারখানার ভেতরে অবস্থান নেন।

 

 

 

শিল্প পুলিশ চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ জানান, কারখানাটিতে প্রায় ১০০ শ্রমিক কর্মরত। অতীতে বেতন-ভাতা নিয়ে সমস্যা ছিল। পরিস্থিতি সামাল দিতে সংশ্লিষ্ট বায়ারদের সঙ্গে যোগাযোগ করে শ্রমিকদের প্রায় ৫০ শতাংশ বেতন পরিশোধের ব্যবস্থা করা হয়েছে। বাকি অর্থ ঈদের পর পরিশোধ করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।

 

 

তবে শ্রমিকরা জানিয়েছেন, বকেয়া সম্পূর্ণ পরিশোধ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার প্রস্তুতি রাখছেন।

 

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!