কাউনিয়ায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন এমপি আতিক মুজাহিদ  : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কাউনিয়ায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন এমপি আতিক মুজাহিদ  : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
নতুন মন্ত্রিসভায় প্রবাসী কল্যাণ ও শ্রম মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন আরিফুল হক চৌধুরী কাতার-ওমান কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর: কৌশলগত অংশীদারিত্ব ও সমৃদ্ধির নতুন দিগন্ত সিলেটের রায়নগরে ফ্ল্যাট থেকে তিনজনের মৃত অবস্থায় পাওয়ার ঘটনায়: তদন্তে পুলিশ মাধ্যমিক বিদ্যালয়ে ইংরেজি ও গণিত শিক্ষকদের বড় অংশেরই নেই সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রি বন্ধ থাকা তিন রাষ্ট্রায়ত্ত পাটকল চালুর উদ্যোগ: বেসরকারি খাতে লিজ চুক্তি স্বাক্ষর মুন্সীগঞ্জের গজারিয়ায় ব্যবসায়ীর বাড়িতে সম্পদ সংক্রান্ত ঘটনায়: ১৫ লাখ টাকার মালামাল লুট পাকিস্তান-বাংলাদেশ সম্পর্ক: নতুন ভূরাজনৈতিক বাস্তবতায় কৌশলগত পুনর্বিন্যাস ঢাকাসহ দেশের চার বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ৪৭তম বিসিএস ভাইভা অভিজ্ঞতা: পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত জাবেদ হোসেনের মুখোমুখি হওয়া প্রশ্নগুলো দীর্ঘ তিন বছর পর সেপ্টেম্বরে মাঠে ফিরছে ফিলিস্তিনি ফুটবল লিগ

কাউনিয়ায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন এমপি আতিক মুজাহিদ 

কাউনিয়া (রংপুর) আব্দুল কুদ্দুস বসুনীয়া
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে যাওয়া গাড়ি ও এমপি মুজাহিদ।

 

 

কাউনিয়ায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন এমপি আতিক মুজাহিদ

 

কাউনিয়ায় সড়ক  দুর্ঘটনার কবলে পড়ে জাতীয় সংসদ সদস্য ও এনসিপির কেন্দ্রীয় নেতা  ডক্টর আতিক মোজাহিদ এর প্রাইভেট কারটির সামনের অংশ দূমড়ে মুচড়ে যায়। এতে করে অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি।

 

 

পড়ুন>> ১৯ বছর পর চাকরি ফিরে পাচ্ছেন ৩৩০ পুলিশ কর্মকর্তা

 

তবে তাঁর গাড়ীর চালক ফাইজুল কবীর গুরুত্বর আহত হয় এবং এমপি ও তার দুই সফর সঙ্গী সামান্য আঘাত প্রাপ্ত হন।

 

 

থানা সূত্রে জানাগেছে কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ও এনসিপির  কেন্দ্রীয় নেতা ডক্টর আতিক মুজাহিদ  ঢাকা থেকে কুড়িগ্রামের উদ্দেশ্য ঢাকা মেট্রো চ-২০৩৬৯১ নম্বরের একটি কালো রঙের প্রাইভেট কারে করে সোমবার রাতে রওনা দেন।

পড়ুন>> খাল খননের মাধ্যমে বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পুর্ণ করেছিলেন জিয়াউর রহমান: ভূমিমন্ত্রী

 

মঙ্গলবার সকাল সাড়ে ৬ টার দিকে কাউনিয়া উপজেলার বেইলি ব্রীজের সন্নিকটে পৌঁছিলে  রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে বিপরীত  দিক  লালমনির হাটের তিস্তা থেকে ছেড়ে আসা পাবনাগামী একটি  ট্রাকের ( ঢাকা মেট্রো চ-২৪২১৬১) সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে।

 

 

 

 

এতে  জাতীয় সংসদ সদস্য ডক্টর আতিক মুজাহিদ ও তার দুই সফর সঙ্গী  সামান্য আঘাত প্রাপ্ত হন  ও তাঁর  গাড়ির ড্রাইভার ইশ্বরর্দী উপজেলার দাশুরিয়া গ্রামের বাসিন্দা  ফাইজুল কবীর গুরুত্বর আহত হয়  ও তার দুই  সফর সঙ্গীও সামান্য আঘাত প্রাপ্ত হন। আহত গাড়ি চালক কে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

 

 

ট্রাকটি আটক করা হয়েছে তবে ট্রাকের ড্রাইভার দ্রুত ঘটনা স্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয় । পরে জাতীয় সংসদ সদস্য ডক্টর আতিক মুজাহিদ অন্য একটি প্রাইভেট কারে করে কুড়িগ্রামের উদ্দেশ্যে রওয়ানা দেন।

 

 

 

কাউনিয়া থানার ওসি নজমুল হক  জাতীয় সংসদ সদস্য ডক্টর আতিক মুজাহিদের প্রাইভেট কারটি দূর্ঘটনার কবলে পড়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!