নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার করে কাজ শুরু করলেন -এমপি আনোয়ারুল ইসলাম : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার করে কাজ শুরু করলেন -এমপি আনোয়ারুল ইসলাম : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ভূরুঙ্গামারীতে কামড়ে পালানোর চেষ্টা করেও পুলিশ-বিজিবির হাতে ধরা গাঁজাচাষী ভূরুঙ্গামারীতে মাদক বিরোধী মানববন্ধন দৌলতপুর উপজেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমির আয়োজনে ৩দিন ব্যাপি নজরুল বর্ষ উৎপাদন এক বছরে দৃশ্যমান পরিবর্তন, দ্বিতীয় মেয়াদে বলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. নুরুল ইসলাম কাউনিয়ায় কলেজছাত্রী ধর্ষণ মামলায় যুবক গ্রেফতার কাউনিয়ায় বিলের পদ্ম ফুলের সৌন্দর্যে চোখ আটকে যাচ্ছে দর্শণার্থীদের বরিশালে নাতির লাথিতে প্রাণ গেল নানির ব্রিটেনে বিশ্বনাথের ইছমাইল উদ্দিনের ব্যাচেলর ডিগ্রী অর্জন পর্তুগাল থেকে দেশে ফিরে বিমানবন্দরে অভ্যর্থনায় সিক্ত হলেন তালুকদার গিয়াস উদ্দিন ভাইরাল তাজু ভাই এবার টাইমস টুডের মফস্বল সাংবাদিক

নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার করে কাজ শুরু করলেন -এমপি আনোয়ারুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : রবিবার, ১ মার্চ, ২০২৬
নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার।

 

 

 

 

নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার করে কাজ শুরু করলেন -এমপি আনোয়ারুল ইসলাম

 

 

 

নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কারের মধ্য দিয়ে কাজ শুরু করলেন কুড়িগ্রাম-১ (ভূরুঙ্গামারী -নাগেশ্বরী) আসনের জামায়াতের নব নির্বাচীত এমপি আনোয়ারুল ইসলাম। নির্বাচীত হয়ে ভূরুঙ্গামারী উপজেলার সদর ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামের একটি রাস্তা তিনি নিজস্ব অর্থায়নে সংস্কার করেন।

ইফতার, সাহরী ও নামাজের সময়সুচী দেখুন

সাহরীর শেষ সময় : ৩:৫৫
ইফতারের সময় : ৬:৪৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ভোর ৪:০১
  • দুপুর ১২:০৮
  • বিকেল ৪:৪৩
  • সন্ধ্যা ৬:৪৯
  • রাত ৮:১২
  • ভোর ৫:২৪
  • আল্লাহ্ সর্ব শক্তিমান।

 

স্থানীয়রা জানান, ভূরুঙ্গামারী ট‍েকনিক‍্যাল কলেজ সড়ক থেকে সরকারি কলেজ মাঠ পর্যন্ত সড়কটিতে দীর্ঘদিন ধরে সংস্কার কাজ না করায় এ পথে চলাচলকারী সাধারণ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল।

পড়ুন>> ঠাকুরগাঁওয়ে সড়কে ঝরে গেল এক নীরব জীবনের শেষ প্রদীপ

 

 

 

বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই কাদাজল মাড়িয়ে যাতায়াত করতেন স্থানীয়রা। সদর ইউনিয়নের দেওয়ানের খামার, বাগভান্ডার, জয়মনিরহাট ইউনিয়নের ছোট ও বড় খাটামারী গ্রামের শত শত মানুষ ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা প্রতিদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করেন।

 

 

 

উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের দ্বারে দ্বারে ঘুরেও দীর্ঘদিন থেকে রাস্তাটির কোন সংস্কার হয়নি। সদ‍্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে কুড়িগ্রাম-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস‍্য প্রার্থী এলাকায় গণসংযোগ করতে এলে স্থানীয় বাসিন্দারা রাস্তাটি সংস্কারের দাবি জানান।

পড়ুন>> “একটি গোষ্ঠী নারীদের দূরে ঠেলে রাখতে চায়” -মির্জা ফকরুল

 

 

 

 

নির্বাচীত হলে তিনি রাস্তাটি সংস্কারের আশ্বাস দেন। নির্বাচীত হওয়ার পরে কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম তাঁর নিজস্ব অর্থায়নে ইটের খোয়া বিছিয়ে রাস্তাটিকে চলাচলের উপযোগী করে তোলেন। সেই সাথে নব নির্বাচীত এমপি বরাদ্দ পেলে আরসিসি ঢালাই করে রাস্তাটি পাকা করার আশ্বাস প্রদান করেন। এলাকাবাসী নব নির্বাচীত এমপির এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানান।

আরও পড়ুন>>যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ হামলায় আয়াতুল্লাহ আলি খামেনি নিহত

 

 

 

 

স্থানীয় বাসিন্দা স্কুল শিক্ষক আরিফুর রহমান শাহিন ও নিলুফা ইয়াসমিন জানান, বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টি হলেই এ রাস্তায় কাদামাটিতে একাকার হয়ে উঠে। বিভিন্ন স্থানে গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়ে কর্দমাক্ত হয়ে উঠেছে পুরো রাস্তা। এতে কাঁচা রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে। এমপি মহোদয় রাস্তাটি নিজ খরচে সংস্কার করে দিলেন এতে আমরা এলাকাবাসী খুবই খুশি।

 

 

 

 

এবিষয়ে নব নির্বাচনীত সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম জানান, এটি ভোটের আগে এলাকাবাসীর চাওয়া ছিলো। আমি নির্বাচীত হলেও এখন পর্যন্ত সরকারি কোন বরাদ্দ পাইনি। আমার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী নিজস্ব অর্থায়নে রাস্তাটি সংস্কারের ব‍্যবস্থা করেছি। সরকারি বরাদ্দ পেলে সুনির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী পর্যায়ক্রমে সকল রাস্তা সংস্কার করা হবে এবং বরাদ্দের অর্থের পরিমাণ সনসম্মুখে প্রকাশ করা হবে।

 

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!