ঢাকা ০৭:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

ভূরুঙ্গামারীতে নিম্নমানের খেজুর বিক্রি করায় তিন ব্যবসায়ীর জরিমানা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:১৮:০৮ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬ ৯০৫৪ বার পড়া হয়েছে

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার শাহাদাৎ হোসেন।

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভূরুঙ্গামারীতে নিম্নমানের খেজুর বিক্রি করায় তিন ব্যবসায়ীর জরিমানা

রমজান উপলক্ষে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নিম্নমানের খেজুর বিক্রি করায় তিন ফল ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২২ ফেব্রুয়ারি) বিকালে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর জামতলা মোড় এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করা হয়। ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার শাহাদাৎ হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

নিম্নমানের খেজুর বিক্রি দায়ে ভ্রাম্যমাণ আদালত মায়ের দোয়া ফল ভান্ডার, মেসার্স মহামায়া ফল ভান্ডার ও আল্লাহর দান ফল ভান্ডারকে দেড় হাজার টাকা করে জরিমানা করে। ভ্রাম্যমাণ আদালত নিম্নমানের খেজুরগুলো ধ্বংস করার নির্দেশ প্রদান করে। ভ্রাম্যমাণ আদালত এসময় ইফতার সামগ্রীর বিভিন্ন দোকান পরিদর্শন করে।

পড়ুন>>সড়কের গাইডওয়ালে কংক্রিটের পরিবর্তে কলাগাছের ওপর ইটের গাঁথুনি!

উপজেলা নির্বাহী অফিসার শাহাদাৎ হোসেন বলেন, রমজান মাসে মানুষের স্বাস্থ্যকর খাবার নিশ্চিত করণের লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। ইফতার সামগ্রী ও ফলের দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

মান হীন খেজুর বিক্রি করার দায়ে তিনজন ফল ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। ভোক্তাদের স্বাস্থ্য খাবার নিশ্চিত করণে এই অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভূরুঙ্গামারীতে নিম্নমানের খেজুর বিক্রি করায় তিন ব্যবসায়ীর জরিমানা

আপডেট সময় : ০৭:১৮:০৮ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬