ঢাকা ০৯:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে বিশাল বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষ, আটক ৪৪৮ ইয়েমেনে সরকারি বাহিনীর অভিযানে ৪৪০ হুথি যোদ্ধা নিহত জলবায়ুর হুমকিতে আশাশুনি: ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে কিশোর শক্তি সিডিএ স্কুলের ইংরেজি মাধ্যম বন্ধের প্রতিবাদে অভিভাবকদের স্মারকলিপি সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের কাছে ৩-২ গোলে হারল পাকিস্তান পদত্যাগের পথে মার্কো রুবিওসহ ট্রাম্প প্রশাসনের পাঁচ শীর্ষ কর্মকর্তা মহা-হিসাব নিরীক্ষক কার্যালয়ে ৩৪৭ পদে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নতুন ট্রাফিক ও সম্পত্তি আইন পাস করল কাতারের শুরা কাউন্সিল শিল্পাঞ্চল ও কেপিআই নিরাপত্তায় আনসার সদস্যদের সর্বোচ্চ প্রস্তুতি: মহাপরিচালক সুন্দরবনে দুই বাহিনীর গোলাগুলির ঘটনায় পাঁচ জেলে অপহৃত

রাণীশংকৈলে গাড়ীর হেডলাইট জ্বালিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদন

ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবীর
  • আপডেট সময় : ১০:০৬:৩৩ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬ ১৩১১৮ বার পড়া হয়েছে

রাণীশংকৈলে গাড়ীর হেডলাইট জ্বালিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদন

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাণীশংকৈলে গাড়ীর হেডলাইট জ্বালিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদন

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রহর গোনার ক্ষণে রাত ১২টা ১ মিনিট। চারদিকে নীরবতা, শীতল হাওয়ায় ভেসে আসে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ গানের সুর। কিন্তু আলোহীন কেন্দ্রীয় শহীদ মিনার ঘিরে তৈরি হয় ভিন্ন এক দৃশ্য।

শেষ পর্যন্ত প্রশাসনের গাড়ির হেডলাইট জ্বালিয়েই পুষ্পস্তবক অর্পণ করতে হয় রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠের কেন্দ্রীয় শহীদ মিনারে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা বেগম, সহকারী পুলিশ সুপার (সার্কেল) স্নেহাশীষ দাস, সহকারী কমিশনার (ভূমি) মজিবুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় সাংবাদিকেরা।

তবে শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতার মধ্যেই সামনে আসে অব্যবস্থাপনার অভিযোগ। শহীদ মিনারে পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও রঙ-সজ্জার ঘাটতি এবং আলপনা না আঁকার বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বিএনপি নেতারা।

পড়ুন>>মোনাজাতে জিয়ার নাম নেই! ছাত্রদলের প্রতিবাদ ও ক্ষোভে সংশোধনী মোনাজাত

বিএনপি নেতা মহসিন আলী ও যুবদল নেতা আকতার হোসেন বলেন, “আমরা প্রতিবছর এখানে ফুল দিতে আসি। প্রতি বছর শহীদ মিনার রং করা হয়, আলপনা আঁকা হয়, আলোকসজ্জা থাকে। কিন্তু এবার এসে দেখি বিদ্যুতের আলো নেই, রং করা হয়নি, আলপনাও আঁকা হয়নি। এটি প্রশাসনের গাফিলতি ও অব্যবস্থাপনা ছাড়া কিছু নয়।

পড়ুন>> তালা ভেঙে কার্যালয়ে ছবি লাগিয়ে ‘জয় বাংলা’ স্লোগান!

বিষয়টি অত্যন্ত দুঃখজনক।” অভিযোগের বিষয়ে ইউএনও খাদিজা বেগম বলেন, “শহীদ মিনার পরিষ্কার করে রং করা হয়েছে। তবে এবার আলপনার কাজ করা হয়নি। আর বিদ্যুৎ বিভ্রাটের কারণে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা সম্ভব হয়নি।”

স্থানীয়দের কেউ কেউ বলেন, ভাষা শহীদদের স্মরণে আয়োজনের ক্ষেত্রে আরও সমন্বিত প্রস্তুতি ও তদারকি প্রয়োজন ছিল।

অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে বিদ্যুৎ বিভ্রাটকে পরিস্থিতির প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে যেখানে আবেগ আর আনুষ্ঠানিকতা মিলেমিশে একাকার হওয়ার কথা, সেখানে আলো-আঁধারির এই আয়োজনে প্রশ্ন থেকে গেছে প্রস্তুতি ও ব্যবস্থাপনা নিয়ে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাণীশংকৈলে গাড়ীর হেডলাইট জ্বালিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদন

আপডেট সময় : ১০:০৬:৩৩ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬