ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তালা ভেঙে কার্যালয়ে ছবি লাগিয়ে ‘জয় বাংলা’ স্লোগান!

যশোর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৩২:৫২ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬ ১৫৯৫৩ বার পড়া হয়েছে

ছবি নেট

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তালা ভেঙে কার্যালয়ে ছবি লাগিয়ে‘জয় বাংলা’ স্লোগান! বাঘারপাড়ায় তোলপাড়

যশোরের বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-এর ছবি টাঙানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়ে যায়। শুক্রবার তারাবির নামাজ চলাকালীন সময়ে এ ঘটনা ঘটে।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, হেলমেট ও মুখোশধারী একদল দলীয় নেতা-কর্মী তালা ভেঙে বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়-এর ভেতরে প্রবেশ করে। পরে তারা দেয়ালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি টাঙায় এবং ‘জয় বাংলা’ স্লোগান দেয়। একই সঙ্গে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তনের দাবিতেও স্লোগান দিতে দেখা যায়।

পড়ুন>>মোনাজাতে জিয়ার নাম নেই! ছাত্রদলের প্রতিবাদ ও ক্ষোভে সংশোধনী মোনাজাত

স্থানীয় সূত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আওয়ামী লীগের কার্যালয়ে প্রকাশ্যে কোনো সাংগঠনিক কার্যক্রম দেখা যায়নি। দীর্ঘ ১৮ মাস পর হঠাৎ করে তালা ভেঙে ভেতরে প্রবেশ, ছবি টাঙানো ও স্লোগান দেওয়ার ঘটনায় নতুন করে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে।

ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বাঘারপাড়া উপজেলা শাখা। তারা ঘটনার সঙ্গে জড়িতদের এবং নেপথ্যের মদদদাতাদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, “খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে কাউকে সেখানে পাওয়া যায়নি। জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।”

উল্লেখ্য, বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয় বাঘারপাড়া থানা চত্বর থেকে মাত্র তিনশ মিটার দূরে অবস্থিত। প্রশাসনের নাকের ডগায় নিষিদ্ধ সংগঠনের এমন কর্মকাণ্ডে হতবাক স্থানীয়রা।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

তালা ভেঙে কার্যালয়ে ছবি লাগিয়ে ‘জয় বাংলা’ স্লোগান!

আপডেট সময় : ০৭:৩২:৫২ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬