বেকারত্বজনিত হতাশায় চিরকুট লিখে এক যুবকের আত্মহত্যার ঘটনায় স্তব্ধ হয়ে গেছে কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার সুইচগেইট এলাকা। হৃদয়বিদারক এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া, পরিবার-স্বজনদের মাঝে বিরাজ করছে গভীর বেদনা ও অসহনীয় শোক।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বেকারত্ব ও মানসিক চাপে ভুগছিলেন ওই যুবক।
কর্মসংস্থানের অভাব, ভবিষ্যৎ অনিশ্চয়তা এবং পরিবারকে কিছু দিতে না পারার যন্ত্রণা তাকে ধীরে ধীরে মানসিকভাবে ভেঙে দেয়।
আত্মহত্যার আগে পরিবারের উদ্দেশে তিনি একটি আবেগঘন চিরকুট লিখে যান। সেখানে লেখা ছিল—
চিরকুটে ফুটে ওঠা আত্মগ্লানি ও অসহায়ত্বের ভাষা পড়ে স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। স্থানীয়রা জানান, চিরকুটের প্রতিটি লাইন যেন একটি তরুণের চাপা কান্নার শব্দ হয়ে উঠেছে।
ঘটনার খবর পেয়ে এলাকাবাসী ছুটে এসে পরিবারকে সান্ত্বনা দেন। পরে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করে।
সচেতন মহলের মতে, এই ঘটনা শুধু একটি ব্যক্তিগত আত্মহত্যা নয়- এটি দেশের তরুণ সমাজের গভীর সামাজিক সংকটের প্রতিচ্ছবি। বেকারত্ব, মানসিক চাপ, সামাজিক প্রত্যাশা ও ভবিষ্যৎ অনিশ্চয়তা আজ তরুণদের জন্য এক নীরব কিন্তু ভয়াবহ সংকটে রূপ নিয়েছে।
Leave a Reply