ঢাকা ০২:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহা-হিসাব নিরীক্ষক কার্যালয়ে ৩৪৭ পদে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নতুন ট্রাফিক ও সম্পত্তি আইন পাস করল কাতারের শুরা কাউন্সিল শিল্পাঞ্চল ও কেপিআই নিরাপত্তায় আনসার সদস্যদের সর্বোচ্চ প্রস্তুতি: মহাপরিচালক সুন্দরবনে দুই বাহিনীর গোলাগুলির ঘটনায় পাঁচ জেলে অপহৃত এআই যেন বেকারত্ব না বাড়ায়, সতর্ক থাকার আহ্বান রাষ্ট্রপতির মোংলা বন্দর হবে দেশের নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী মুচলেকা দিয়ে আদালত থেকে জামিন পেলেন চিত্রনায়িকা পরীমনি মানিকগঞ্জে ট্রিপল মার্ডার: চার ভাইসহ পাঁচজনের মৃত্যুদণ্ড ও আটজনের যাবজ্জীবন খুলনায় চুইঝালের শতকোটি টাকার বাণিজ্যিক সম্ভাবনা রেল দরপত্র জালিয়াতির তদন্ত নিয়ে গড়িমসি, জানেন না সময়সীমা জিএম

বেকারত্বের নির্মম বাস্তবতা: কুড়িগ্রামে চিরকুট রেখে আত্মহত্যা যুবকের

উলিপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:৪৬:০৫ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬ ১৪৮৯৩ বার পড়া হয়েছে

বেকারত্বজনিত হতাশায় চিরকুট লিখে এক যুবকের আত্মহত্যার ঘটনায় স্তব্ধ হয়ে গেছে কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার সুইচগেইট এলাকা।

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বেকারত্বের নির্মম বাস্তবতা: কুড়িগ্রামে চিরকুট রেখে আত্মহত্যা যুবকের

বেকারত্বজনিত হতাশায় চিরকুট লিখে এক যুবকের আত্মহত্যার ঘটনায় স্তব্ধ হয়ে গেছে কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার সুইচগেইট এলাকা। হৃদয়বিদারক এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া, পরিবার-স্বজনদের মাঝে বিরাজ করছে গভীর বেদনা ও অসহনীয় শোক।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বেকারত্ব ও মানসিক চাপে ভুগছিলেন ওই যুবক।

কর্মসংস্থানের অভাব, ভবিষ্যৎ অনিশ্চয়তা এবং পরিবারকে কিছু দিতে না পারার যন্ত্রণা তাকে ধীরে ধীরে মানসিকভাবে ভেঙে দেয়।

আত্মহত্যার আগে পরিবারের উদ্দেশে তিনি একটি আবেগঘন চিরকুট লিখে যান। সেখানে লেখা ছিল—

    “প্রিয় পরিবার, আমি অনেক ভাগ্যবান যে তোমাদের মতো পরিবার পেয়েছি। কিন্তু আমার মনে হয়, আমার মতো ছেলে পেয়ে তোমরা একটুও সুখী না। কারণ আমি বেকার। সারাজীবন শুধু তোমাদের ওপর নির্ভর করেছি, কখনো তোমাদের জন্য কিছু করতে পারিনি। তোমরা সবাই আমাকে মাফ করে দিও। আমার জন্য দোয়া করিও। আর আমি দোয়া করি, আমার মতো ছেলে যেন কোনো পরিবারে জন্ম না নেয়।”

চিরকুটে ফুটে ওঠা আত্মগ্লানি ও অসহায়ত্বের ভাষা পড়ে স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। স্থানীয়রা জানান, চিরকুটের প্রতিটি লাইন যেন একটি তরুণের চাপা কান্নার শব্দ হয়ে উঠেছে।

ঘটনার খবর পেয়ে এলাকাবাসী ছুটে এসে পরিবারকে সান্ত্বনা দেন। পরে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করে।

সচেতন মহলের মতে, এই ঘটনা শুধু একটি ব্যক্তিগত আত্মহত্যা নয়- এটি দেশের তরুণ সমাজের গভীর সামাজিক সংকটের প্রতিচ্ছবি। বেকারত্ব, মানসিক চাপ, সামাজিক প্রত্যাশা ও ভবিষ্যৎ অনিশ্চয়তা আজ তরুণদের জন্য এক নীরব কিন্তু ভয়াবহ সংকটে রূপ নিয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বেকারত্বের নির্মম বাস্তবতা: কুড়িগ্রামে চিরকুট রেখে আত্মহত্যা যুবকের

আপডেট সময় : ১২:৪৬:০৫ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬